কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন
রিপন মারমা, কাপ্তাই : কাপ্তাইয়ের রাতের আকাশ যেন হুট করেই নেমে আসা কোনো তারার মেলা একে একে আকাশে ডানা মেলে উড়ে চলা রঙবেরঙের ফানুস আর শতশত মানুষের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার মাঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার রাতে ফানুস ওড়ানোর এই মনোমুগ্ধকর দৃশ্য মুগ্ধ করেছে পাহাড়ি-বাঙালি সব বয়সের মানুষকে।
দিনভর বৌদ্ধ বিহারগুলোতে চলে বুদ্ধপূজা, শীলগ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা, বুদ্ধ স্নান। তবে সূর্যের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই কাপ্তাইয়ের মূল আকর্ষণ কেন্দ্রীভূত হয় ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে। গৌতম বুদ্ধের পবিত্র কেশধাতু পূজার স্মরণে এবং মনের সকল গ্লানি ও অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক হিসেবে আকাশে ফানুস ওড়ানোর এই আনন্দযজ্ঞে অংশ নেন শত শত পুণ্যার্থী।
তরুণ থেকে শুরু করে প্রবীণ—সবার হাতেই ছিল নানা আকৃতির রঙিন ফানুস। একে একে যখন ফানুসগুলোতে আগুন জ্বালিয়ে আকাশে ছেড়ে দেওয়া হচ্ছিল, তখন পুরো বিহার মাঠজুড়ে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। বাতাসে ভেসে চলা হাজারো ফানুসের হলুদ, লাল, নীল আলোয় কাপ্তাইয়ের রাতের আকাশ ধারণ করে এক অলৌকিক ও মনোরম রূপ। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা করতালি দিয়ে এই দৃশ্য উপভোগ করেন।
প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করতে আসা কয়েকজন পূর্ণাথীরা জানান,প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি এবং মৈত্রী ভাব প্রচারের দিন। আকাশে ফানুস ওড়ানোর মাধ্যমে মানুষ তার ভেতরের সমস্ত হতাশা, হিংসা ও অন্ধকার উড়িয়ে দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রার্থনা করে। কাপ্তাইয়ে অত্যন্ত শান্তিপূর্ণ, বর্ণিল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে এবারের প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব।
(আরএম/এএস/অক্টোবর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার’
- বুরুন্ডির কাছে হারের পর ফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়
- কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন
- ‘২০২৭ সালেও কাটবে না জ্বালানি সংকট’
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের রতনপুর ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- রাষ্ট্র কি বর্বরতাকে সুযোগ করে দিচ্ছে?
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- শিশির ভেজা ভোরে শিউলির রূপমাধুরী
- ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় আটক ৩৯ কিশোরকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন অভিভাবকরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- রায়পুরে আবুল খায়ের স্টিলের গৃহনির্মাণ কর্মশালা
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








