শ্রীনগরে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ২
শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে একটি বসতবাড়ির সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় এক নারীসহ দুজন আহত হয়েছে। ওই গ্রামের মোল্লাবাড়িতে হামলার ঘটনায় মরহুম হাছেন মোল্লার ছেলে মজিবর মোল্লা (৫০) ও তার স্ত্রী আসমা বেগম (৪৫) আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ আমির হোসেন বেপারীর ছোট ছেলে নাঈম বেপারী পুলিশ কনস্টেবল হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে মজিবর মোল্লার বাড়ির সীমানা অতিক্রম করে ইটের দেয়াল নির্মাণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর সকালে নির্মাণাধীন দেয়ালের বিষয়ে কথা উঠলে পুলিশ কনস্টেবল নাঈম উপস্থিত থেকে প্রতিপক্ষ মজিবর মোল্লাকে মারধর করেন।
সরেজমিনে গিয়েও হামলার বিষয়ে সত্যতা পাওয়া যায়। দেখা গেছে, মজিবর মোল্লাগং ও আমির হোসেন বেপারীগং প্রতিবেশী। মজিবরের বসতবাড়ির দক্ষিণদিকে দৃশ্যমান সীমানার কিছু অংশ দখল করে আমির হোসেন বেপরীগং ইটের দেয়াল নির্মাণ করছিল। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে গত ২০ অক্টোবর সকালের দিকে আমির হোসেন বেপারীর ছেলে পুলিশ কনেস্টবল নাঈম বাড়িয়ে এসে প্রতিপক্ষদের সঙ্গে কথা কাটাকাটি শুরুর এক পর্যায় মারধর করেন। পরে নিজেরাই সীমানা থেকে নির্মিত অতিরিক্ত দেয়াল ভেঙ্গে নেয়।
মজিবর মোল্লা বলেন, আমির হোসেন সম্পর্কে তাদের আত্মীয় ও প্রতিবেশী। অথচ তার ছোট ছেলে পুলিশ হওয়ায় আমাদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সীমানা দখলের পাঁয়তার করে আসছে। দেয়াল নির্মাণকাজে বাঁধা দিলে সে বাড়িতে এসে আমাদের মারধর করে। পরে শ্রীনগর থানা পুলিশ আনে। পরে আমিও থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
আহম্মদ মোল্লা, জহিরুল ইসলাম মল্লিকসহ প্রতিবেশীরা বলেন, এ বিষয়ে সামাজিকভাবে মিমাংসার জন্য কয়েক মাস আগে বসা হয়েছিল। কিন্তু আমির হোসেন বেপারীর ছেলেরা কোন সিদ্ধান্ত মেনে নিতে রাজি হননি। বরং তার বাড়ির পশ্চিম দিকে সরকারি খাল দখল করে আরসিসি পিলার ও ফ্লোর তৈরি করে তার ওপর বড়আকারের ঘর নির্মাণ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আমির হোসেন বেপারী দাবী করে বলেন, তারাই আমার ওপর আগে হামলা করেছে। এঘটনায় তিনিও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সীমানা দখলের বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত দেয়ালের অংশটুকু সরিয়ে নিয়েছি। সরকারি খালের অংশ দখলের বিষয়ে জানতে চাইলে তিনি দাবী করেন, খালের ওপর দৃশ্যমান খুঁটি পর্যন্ত তার বাড়ির জায়গা।
পুলিশ কনেস্টবল মো. নাঈম বেপারীর কাছে জানতে চাইলে তিনি দাবী করেন, মারামারির ওইদিন আমি বাড়িতেই ছিলাম না। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তার কিছুক্ষণ পর নাঈম ফোন করে জানান তিনি বাড়িতে উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, হামলার খবর পেয়ে ওই বাড়িতে যাই। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে মিমাংসার বিষয়ে কথা বলি। তবে আমির হোসেন বেপারীগং মিমাংসায় বসতে রাজি নন।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।
(এম/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সুন্দরবনে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলে
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রেজাউলের তিন মাসের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
- গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
- টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড
- শ্রীনগরে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ২
- সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি মিজান গ্রেপ্তার
- মোংলা বন্দর চ্যানেলে ফের কয়লাবাহী কার্গোডুবি, সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার মোশাররফের ২ দিনের রিমাণ্ড
- স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই
- ব্র্যাক ব্যাংকের অর্থায়নকৃত গ্রিন ফ্যাক্টরি ঘুরে দেখলেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ
- গ্রেপ্তার আসাদুল ও মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক
- নীলসাগর এক্সপ্রেসের ছাদে যাত্রীর টাকা-ঘড়ি ছিনতাই, গ্রেপ্তার ২
- কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
- নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
- শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল খামার শ্রমিকের
- ২৯ নয়, এইচএসসির ফল ৩১ অক্টোবর
- হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার
- পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- ‘আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- সৌখিন কবুতর খামারী আবু সাইদ
- লিচু চোর
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে আ.লীগ নেতার
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
- পীযূষ সিকদার’র কবিতা
- লক্ষ্মীপুরে হলি গার্লস স্কুলে ফল উৎসব
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- লক্ষ্মীপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুক্তিজোটের প্রার্থী সুমন
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৭ অক্টোবর ২০২৬
- সুন্দরবনে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলে
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রেজাউলের তিন মাসের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
- গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
- টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড
- শ্রীনগরে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ২
- সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি মিজান গ্রেপ্তার
- মোংলা বন্দর চ্যানেলে ফের কয়লাবাহী কার্গোডুবি, সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী
- সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার মোশাররফের ২ দিনের রিমাণ্ড
- গ্রেপ্তার আসাদুল ও মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক
- নীলসাগর এক্সপ্রেসের ছাদে যাত্রীর টাকা-ঘড়ি ছিনতাই, গ্রেপ্তার ২
- কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
- নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
- শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল খামার শ্রমিকের
- পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- মাগুরার পুঠিয়া মনসা মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন
-1.gif)








