E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড

২০২৬ অক্টোবর ২৭ ১৮:৪১:১০
টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় আট বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মোঃ মামুন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭শে অক্টোবর) সকালে পৌর এলাকার গড়ফতেপুর হাউস বিল্ডিং-সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে মামুন মিয়া নিজ বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় গড়ফতেপুর হাউস বিল্ডিং-সংলগ্ন পাকা সড়কে আট বছর বয়সী এক শিশুকে একা পেয়ে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন তিনি।শিশুটি এতে রাজি না হলে তার পথরোধ করেন মামুন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে এসে তাঁকে আটক করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের দাবি, সম্প্রতি পৌর এলাকার কিছু স্থানে মাদকসেবী ও বখাটেদের আড্ডা বেড়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব স্থানে নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

(বিএস/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test