E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৬ অক্টোবর ২৮ ১৫:৪২:৪৬
সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) নবগঠিত যুবদলের আয়োজনে বেলা ১২ টায় সালথা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান (মেম্বার), যুবদল নেতা মোঃ জসিম মোল্লা সহ নবগঠিত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test