E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বর্ণাঢ্য আয়োজন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৬ অক্টোবর ২৮ ১৫:৪৮:৩৭
নড়াইলে বর্ণাঢ্য আয়োজন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপক মুখার্জি, নড়াইল : আনন্দ শোভাযাত্রা, সংক্ষিপ্ত পথসভা এবং চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে জাতীয়তাবাদী  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রঙ-বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক।

উদ্বোধন শেষে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়ে নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসটার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে বাসটার্মিনাল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবির রুবেলের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান।

পথসভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা।

পরে জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ শহরের চরেরঘাট এলাকায় চিত্রা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

(আরএম/এএস/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test