পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ নং পিলারের কাছে পদ্মা নদীতে নিখোঁজ দুই পর্যটকের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নৌ পুলিশ ভাসমান অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করে। ঘটনা স্থলের খুব কাছেই লাশটি ভেসে ওঠে। রাসেল (২২) নামের ওই ব্যক্তিটি অফিসের পিয়ন বলে জানিয়েছে মাওয়া নৌ পুলিম ফাড়ির আইসি মামুন খসরু।
এছাড়া অপর পর্যটক মারুফের সন্ধানে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও কোস্টগার্ড। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। মঙ্গলবারের মত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বুধবার সকাল থেকে আবারও মারুফের সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করবে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর পূর্বে সোমবার দুপুরে ঢাকার খিলগাঁও থেকে অফিস ট্যুরে আসা আট ব্যক্তি পদ্মা সেতুর ৪ নং পিলার এর কাছে ডুবু চড়ে গোসল করতে নামে। এ সময় নিখোঁজ হন রাসেল (২২) ও মারুফ(৪০) নামে দুই ব্যক্তি।
এদিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু সংলগ্ন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ও প্রাণহানির একাধিক ঘটনা ঘটেছে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। এসব দুর্ঘটনায় নদীতে গোসল ও নৌযান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৬ সালের ৩১ জানুয়ারি মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আবু নাঈম। দুই দিন পর ২ ফেব্রুয়ারি তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ২০২৩ সালের ২ জুন পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী সৌম্য দাস ও নরুল হক নাফিউ। পরে তাদেরর দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া ২০২৪ সালের ২২ আগস্ট পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের কাছে ট্রলার ডুবির ঘটনায় লক্ষণ মনি দাস (৫৭) নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
সর্বশেষ সোমবার (২৬ অক্টোবর) পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে রাসেল ও মারুফ নামে দুই ব্যক্তি নিখোঁজ হন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার বিকেলে অভিযান শুরু করে। পরে সন্ধ্যা পোনের সাতটায় আলো স্বল্পতার কারণে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে। দুপুরের দিকে নিখোঁজ রাসেলের লাশ ঘটনা স্থলের অতি কাছে থেকে উদ্দার করা হয়।
একের পর এক এসব ঘটনায় মাওয়া ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নদীতে গোসলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নদীর গভীরতা, প্রবল স্রোত ও পানির নিচের পরিস্থিতি সম্পর্কে অসচেতনতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঝুঁকিপূর্ণ স্থানে গোসল নিরুৎসাহিত করা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। কার্যকর নজরদারি ও দর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে এ ধরনের অনাকাক্ষিত ঘটনা কমানো সম্ভব হতে পারে।
এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানিয়েছেন, জায়গাটিতে পূর্বেও সতর্কতা মূলক সাইনবোর্ড দেয়া ছিল। কিন্ত উৎসক লোকজন তা মানেন না। তবে আমরা আবারও আরও বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে পর্যটকদের সতর্ক করবো।
(এমকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে’
- শিশু মুহিন হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
- ধামর্ইায়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী
- লৌহজংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- পদ্মায় নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার
- আ. লীগ নেতা ছানোয়োর হচ্ছেন বিএনপির প্রার্থী!
- গোবিপ্রবিকে ১০টি কম্পিউটার উপহার দিল ইউসিবি ব্যাংক
- শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল
- গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?
- কোস্ট গার্ডের অভিযানে জলদস্যুরদের হাতে জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার
- ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিরাপদ সড়ক দিবসে জামালপুরে রোড-শো ও আলোচনা সভা
- সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কন্টেন্ট
- ‘উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন’
- নতুন পে-স্কেল, ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- ঢাকায় পর্যটন মেলার পর্দা উঠছে বৃহস্পতিবার, অংশ নেবে ২০ দেশ
- মুশফিককে একাদশে না রাখার ব্যাখ্যা দিল বিসিবি
- ‘আমার সমর্থনেই প্রত্যাশার চেয়ে ভালো করেছেন নেতানিয়াহু’
- সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
- রাঙা প্রভাত
- পীযূষ সিকদার’র কবিতা
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- সিভিল সার্জনের নোটিশেও বন্ধ হচ্ছে না ঝালকাঠির স্কয়ার ক্লিনিক ও ল্যাবের কার্যক্রম!
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- ফানুস-আতশবাজি বন্ধে হাইকোর্টে রিট
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- আ. লীগ নেতা ছানোয়োর হচ্ছেন বিএনপির প্রার্থী!
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
২৮ অক্টোবর ২০২৬
- ‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে’
- ধামর্ইায়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী
- লৌহজংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- পদ্মায় নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার
- আ. লীগ নেতা ছানোয়োর হচ্ছেন বিএনপির প্রার্থী!
- শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল
- গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- কোস্ট গার্ডের অভিযানে জলদস্যুরদের হাতে জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিরাপদ সড়ক দিবসে জামালপুরে রোড-শো ও আলোচনা সভা
- সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-1.gif)








