শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নে বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বেড়িবাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েক হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় বনদস্যুবিরোধী প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জোরালো হয়ে ওঠে।
সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহ। প্রতিদিন জীবিকার তাগিদে অসংখ্য জেলে ও বাওয়ালি সুন্দরবনের নদী-খালে প্রবেশ করেন। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্ক তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের মতে, সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় মানুষের জীবিকা রক্ষা করতে হলে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করা জরুরি। এসময় উপস্থিতিত থেকে অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন লিটন,মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, মহিলা মেম্বার ফরিদা পারভীন ও আশিকুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, উপকূলীয় হাজারো পরিবারের জীবন-জীবিকার অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে ও বাওয়ালিরা যেন জীবিকার সন্ধানে বনে যেতে আতঙ্কিত না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা তাঁদের নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।
(আরকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মায় নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার
- আ. লীগ নেতা ছানোয়োর হচ্ছেন বিএনপির প্রার্থী!
- গোবিপ্রবিকে ১০টি কম্পিউটার উপহার দিল ইউসিবি ব্যাংক
- শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল
- গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?
- কোস্ট গার্ডের অভিযানে জলদস্যুরদের হাতে জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার
- ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিরাপদ সড়ক দিবসে জামালপুরে রোড-শো ও আলোচনা সভা
- সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কন্টেন্ট
- ‘উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন’
- নতুন পে-স্কেল, ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- ঢাকায় পর্যটন মেলার পর্দা উঠছে বৃহস্পতিবার, অংশ নেবে ২০ দেশ
- মুশফিককে একাদশে না রাখার ব্যাখ্যা দিল বিসিবি
- ‘আমার সমর্থনেই প্রত্যাশার চেয়ে ভালো করেছেন নেতানিয়াহু’
- সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
- অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সংকেত
- ‘সব নির্বাচন ভালো করতে চায় কমিশন, নভেম্বরে সংলাপ’
- ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব, নাকচ করল সরকার
- কাজলা দিদি
- বইয়ের পাতায় গড়ে উঠুক শিশুর শৈশব
- রাঙা প্রভাত
- পীযূষ সিকদার’র কবিতা
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- সিভিল সার্জনের নোটিশেও বন্ধ হচ্ছে না ঝালকাঠির স্কয়ার ক্লিনিক ও ল্যাবের কার্যক্রম!
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- ফানুস-আতশবাজি বন্ধে হাইকোর্টে রিট
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- আ. লীগ নেতা ছানোয়োর হচ্ছেন বিএনপির প্রার্থী!
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
২৮ অক্টোবর ২০২৬
- পদ্মায় নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার
- আ. লীগ নেতা ছানোয়োর হচ্ছেন বিএনপির প্রার্থী!
- শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল
- গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- কোস্ট গার্ডের অভিযানে জলদস্যুরদের হাতে জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিরাপদ সড়ক দিবসে জামালপুরে রোড-শো ও আলোচনা সভা
- সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-1.gif)








