E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মায় নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার

২০২৬ অক্টোবর ২৮ ১৮:৩৬:২৩
পদ্মায় নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ নং পিলারের কাছে পদ্মা নদীতে নিখোঁজ অপর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে ঘোড়দৌড় সাবেক উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন পদ্মা নদী হতে নিখোঁজ রাসেলের(৪০) লাশটি উদ্ধর করা হয়। এর পূর্বে মঙ্গলবার দুপুরে অপর ব্যক্তি মারুফের(৪০) লাশ উদ্ধার করা হয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মামুন খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ঢাকার খিলগাঁও থেকে অফিস ট্যুরে আসা ৮ ব্যক্তি পদ্মা সেতুর ৪ নং পিলার এর কাছে মাওয়া প্রান্তে পদ্মা নদীর ডুবু চড়ে গোসল করতে নামে। এ সময় গোসলের এক পর্যায়ে পদ্মায় নিখোঁজ হন রাসেল (২২) ও মারুফ(৪০) নামে দুই ব্যক্তি।

খবর পেয়ে মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ওই দিন বিকেলেই নিখোঁজ ওই ২ ব্যক্তির সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুর দলও পদ্মার তলদেশে সন্ধান শুরু করে। অলো স্বল্পতার কারণে ওই দিন সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। পর দিন মঙ্গলবার সকাল হতে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। ওই দিন দুপুর আড়াইটার দিকে ঘটনা স্থলের কাছাকাছি পদ্মায় মারুফের লাশ ফেসে উঠলে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

আজ বুধবার সকালে ঘটনা স্থলের ৩-৪ কিলোমিটার দূরে ভাটিতে ঘোরদৌড় এলাকায় পুরাতন লৌহজং উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে অপর নিখোঁজ মারুফের লাশটি ভেসে উঠলে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মামুন খসরু জানান, আজ সকালে রাসেলের লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ দুই জনেরই সন্ধান মিললো। গতকাল মারুফের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রাসেলের লাশ স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে।

(এমকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test