E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন  করে চক্রান্ত শুরু করেছে’

২০২৬ অক্টোবর ২৮ ১৮:৫০:২০
‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন  করে চক্রান্ত শুরু করেছে’

গোপালগঞ্জ প্রতিনিধি : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে নতুন ভাবে আবির্ভূত হয়েছে। এই পরাজিত শক্তি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিট সরকারের সাথে গুপ্ত অবস্থায় থেকে এই এ দেশে রাজনীতি করেছে। ৭১ এর পরাজিত শক্তি গুপ্ত ও ফ্যাসিস্ট সুপ্ত এই গুপ্ত সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন  করে চক্রান্ত শুরু করেছে।এই দুই মিলে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে নানা ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এরা যেন নতুন করে কোন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে। 

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে যুবদল আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি ভেবে ছিলাম দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল একটি নির্বাচিত সরকারকে দেশ পরিচালনায় অন্তত একটি বছর সময় দিবে। কিন্তু তারা তা না করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।বিরোধী দলীয় সংসদ নেতা সংসদে বসে এক কথা বলছেন আর সংসদের বাহিরে এসে বলছেন ভিন্ন কথা।তারা কখনই বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে কখনোই ছিল না।

উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে উপজেলা যুবদলের আয়োজনে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বর এসে শেষ হয়।

এর আগে এস এম জিলানী উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test