E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিম গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

২০২৬ অক্টোবর ৩০ ১৭:৪৬:৫১
নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিম গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি শিম গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এই বর্বরোচিত ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের আনুমানিক ক্ষতি হয়েছে ৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে।

মালদহ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম (৫০) তাঁর ২৫ শতাংশ জমিতে চাষ করেন শিম। গাছগুলোতে ইতিমধ্যে ভালো ফলন আসতে শুরু করেছিল। শিম বিক্রি করে তার প্রায় আড়াই থেকে ৩ লাখ টাকা আয় সম্ভাবনা ছিলো বলে তিনি জানিয়েছেন।

দুর্বৃত্তরা রাতের আঁধারে শিম গাছগুলো গোড়া থেকে কেটে ফেলায় তাঁর সেই স্বপ্ন পুরোপুরি ভেঙে গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা ঘটনা শুনেছি।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

(এসএস/এসপি/অক্টোবর ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test