E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী

গোপালগঞ্জে ৬ গুণী শিল্পী পেল সম্মাননা 

২০২৬ অক্টোবর ৩০ ১৮:১৫:০৮
গোপালগঞ্জে ৬ গুণী শিল্পী পেল সম্মাননা 

গোপালগঞ্জ প্রতিনিধি : শিল্পী সম্মাননা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

“ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেবো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী গত বৃহস্পতিবার সন্ধ্যায় (২৯ অক্টোবর)এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার ছয়জন গুণী শিল্পী ও কবিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহসভাপতি ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল এবং সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন,কবি ও লেখক যামিনী রঞ্জন দাস, আবৃত্তি ও সংগীতশিল্পী সুরাইয়া খানম, সংগীত ও বাচিকশিল্পী অর্চনা রায়, গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির পরিচিত সংগীতশিল্পী শাহনাজ রেজা এ্যানী, অভিনয় ও সংগীতশিল্পী অমিতোষ বিশ্বাস এবং সংগীতশিল্পী ও সমাজসেবক মিজানুর রহমান মানিক।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী ও কবিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান। এ ধরনের সম্মাননা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। এটি তাঁদের জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বলেন, জেলার সব গুণীজন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখা শিল্পী, সাহিত্যিক ও কবিদের পর্যায়ক্রমে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিবছর পাঁচ থেকে ছয়জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test