গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য
গোপালগঞ্জ প্রতিনিধি : প্রচলিত আমন ধানের চেয়ে বেশি ফলন পেয়ে গোপালগঞ্জের কৃষকদের মধ্যে বিনা ধান-২৬ চাষে আগ্রহ বাড়ছে। চলতি আমন মৌসুমে এ জাতের ধান আবাদ করে বিঘাপ্রতি সাড়ে ৩২ মণ ফলন পেয়েছেন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের শুকতাইল গ্রামের কৃষক মহব্বত আলী। অথচ আগে প্রচলিত জাতের ধান চাষ করে একই জমিতে বিঘাপ্রতি সর্বোচ্চ ১৮ মণ ফলন পেতেন তিনি। ফলন বেশি হওয়ায় মহব্বত হোসেন এখন আমন চাষে আরও আশাবাদী হয়েছেন।
শুধু মহব্বত হোসেন নন, বিনা ধান-২৬ আবাদ করে ভালো ফলন পেয়েছেন গোপালগঞ্জের আরও ৪০০ জন কৃষক। তাঁদের মধ্যে রয়েছেন জালালাবাদ ইউনিয়নের কৃষক মো. শহীদ সর্দার ও মো. ইলিয়াসসহ অনেকে। ভালো ফলন ও লাভের সম্ভাবনা দেখে আগামী আমন মৌসুমেও এ জাতের ধান চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাশাপাশি আশপাশের অনেক কৃষকও বিনা ধান-২৬ চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
এই সাফল্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পশ্চিম শুকতাইল গ্রামের কৃষক মহব্বত হোসেনের জমিতে অনুষ্ঠিত হয়েছে বিনা ধান-২৬-এর মাঠ দিবস ও ফসল কর্তন কর্মসূচি। মাঠে পাকা ধান কেটে ফলন পর্যবেক্ষণের পাশাপাশি কৃষকদের সঙ্গে এ জাতের ধান চাষের অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক ড. মামুনুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ, এবং গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজ আক্তারসহ জালালাবাদ ইউনিয়নের অর্ধ শতাধিক কৃষক।
বিনা- গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. হারুন অর রশীদ জানা, চলতি বছর গোপালগঞ্জের ৪০০ জন কৃষককে বিনা ধান-২৬-এর বীজ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কৃষকেরা এ জাতের ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। এই ধানের জীবনকাল কম ১২০ দিন, এছাড়া, জলাবদ্ধতা ও রোগবালাই সহনশীল। এর গড় ফলন হেক্টরপ্রতি ৬.৫ থেকে ৭ টন। মাঠপর্যায়ে এ সাফল্য নতুন কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করছে। ফলে আগামী আমন মৌসুমে এ জাতের আবাদ আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক ড. মামুনুর রহমান বলেন, বিনা ধান-২৬ মাঠ দিবসে ফসল কর্তন করে কৃষক মহব্বত হোসেনের জমিতে হেক্টরপ্রতি ৬.২ টন ফলন পেয়েছি, যা এ অঞ্চলে আমন চাষীদের জন্য অত্যন্ত্য আশাব্যঞ্জক। এই ধানের জাতটিতে রোগ-বালাই কম এবং জলাবদ্ধতা সহিষ্ণু। এই ধানের আবাদ বৃদ্ধি করতে পারলে কৃষক লাভবান হবেন।
কৃষক মহব্বত হোসেন জানান, আগে প্রচলিত জাতের আমন ধান চাষ করে বিঘাপ্রতি সর্বোচ্চ ১৮ মণ ফলন পেয়েছেন। কিন্তু এবার বিনা ধান-২৬ আবাদ করে পেয়েছেন সাড়ে ৩২ মণ ধান। এতে তাঁর ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বেশি ফলন পাওয়ায় আমন ধান চাষের প্রতি তাঁর আগ্রহও বেড়েছে। আগামী মৌসুমেও তিনি এ জাতের ধান আবাদ করতে চান।
কৃষকদের মতে, একই জমিতে তুলনামূলক বেশি ফলন পাওয়া গেলে উৎপাদন খরচের তুলনায় আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়। মহব্বত আলীর জমিতে ভালো ফলন দেখে আশপাশের কৃষকেরাও বিনা ধান-২৬ চাষের বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। তাঁদের প্রত্যাশা, এ জাতের ধান চাষের মাধ্যমে আমন মৌসুমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিকাজে লাভের সম্ভাবনাও বাড়বে।
গোপালগঞ্জের সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, মাঠপর্যায়ে প্রদর্শনী ও ফসল কর্তন কর্মসূচির মাধ্যমে নতুন জাতের ধানের ফলন সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দেওয়া সম্ভব হয়েছে। এতে কৃষকেরা নিজেদের জমি ও চাষের পরিবেশ অনুযায়ী উপযোগী জাত বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, গোপালগঞ্জে বিনা ধান-২৬-এর এই সাফল্য স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে আগামী আমন মৌসুমে এ জাতের আবাদ সম্প্রসারিত হতে পারে, যা জেলার ধান উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে।
(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- পাবনায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
- মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার শুঁটকি জেলে
- ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল
- নড়াইলে চোরাই ৪টি ইজিবাইক ও মোটরসাইকেলসহ আটক ৩
- গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য
- গোপালগঞ্জে ৬ গুণী শিল্পী পেল সম্মাননা
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি আটক
- জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ মাগুরা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়
- নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিম গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা
- ‘বাঙালির শিকড় খুঁজতে আব্বাসউদ্দীনকে বাদ দেওয়ার সুযোগ নেই’
- চোখের আলো, জমি হারানোর বেদনা
- হাতে স্মার্টফোন, কাটছে কি বয়স্কদের নিঃসঙ্গতা?
- ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ
- মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
- ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
- দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা
- সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
- ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪
- শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
- ‘সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও'র শোকজ!
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
৩০ অক্টোবর ২০২৬
- পাবনায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
- মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার শুঁটকি জেলে
- ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল
- নড়াইলে চোরাই ৪টি ইজিবাইক ও মোটরসাইকেলসহ আটক ৩
- গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য
- গোপালগঞ্জে ৬ গুণী শিল্পী পেল সম্মাননা
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি আটক
- জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ মাগুরা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়
- নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিম গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা
- ‘বাঙালির শিকড় খুঁজতে আব্বাসউদ্দীনকে বাদ দেওয়ার সুযোগ নেই’
- চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
- সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
-1.gif)








