রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে কেন্দ্রটিতে এখনো পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ (বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক তৃতীয় পর্যায়) কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, পরিচালনব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হবে।শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এনপিসিবিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (এনপিসিবিএল) স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদন পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ স্টেজ-সির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেজ-সি হলো প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থার কার্যকারিতা ও সমন্বিত পরিচালনক্ষমতা পরীক্ষা করা হবে। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, যন্ত্রপাতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণব্যবস্থা, রিঅ্যাক্টর সুরক্ষা এবং নিরাপত্তাব্যবস্থা।
এ ছাড়া রিঅ্যাক্টরের ক্ষমতা পর্যায়ক্রমে বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জামের কার্যক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হবে।
স্টেজ-সি কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য হলো নির্ধারিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’। এর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে অগ্রসর হবে কেন্দ্রটি। তবে এ কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার শর্ত, কমিশনিংয়ের প্রয়োজনীয় পরীক্ষা এবং চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে সম্পন্ন হবে।
এনপিসিবিএল জানায়, প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রমের অনুমোদন ও সূচনা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কমিশনিং প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এ পর্যায়ের সব কার্যক্রমে পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
(এসকেকে/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
- ‘বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না’
- সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বগুড়ায় ৫টি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ
- ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে’
- মধ্যরাতে শুরু হচ্ছে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস
- সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৫ হাজার
- এইচএসসির খাতা চ্যালেঞ্জ শুরু রবিবার
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ফিফার পর এবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
- যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত
- বিশ্বকাপের ফাইনাল নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে হাসি পায় মার্তিনেসের
- দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি হারুন-অর-রশিদ
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
৩১ অক্টোবর ২০২৬
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
- ‘বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না’
- সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি হারুন-অর-রশিদ
- শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় নিহত ১
-1.gif)








