বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা কার্যালয়ে এনসিপিতে যোগ দেওয়া নতুন নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বগুড়া শহর জোনের ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য ও বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন।
যোগদানকারী হাফেজ গোলাম কিবরিয়া জানান, তাদের সঙ্গে মোট ৮০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও তারা দলটিতে যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
হাফেজ গোলাম কিবরিয়া বলেন, আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করা সম্ভব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে আমি কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলাম এবং জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলাম। তবে এখন সম্পূর্ণ নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি।
যোগদান অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দলটিতে আস্থাশীল হয়ে যোগ দিচ্ছেন। নতুন নেতাকর্মীদের স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। এনসিপি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও এই সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।
(এআরআই/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
- ‘বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না’
- সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বগুড়ায় ৫টি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ
- ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে’
- মধ্যরাতে শুরু হচ্ছে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস
- সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৫ হাজার
- এইচএসসির খাতা চ্যালেঞ্জ শুরু রবিবার
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ফিফার পর এবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
- যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত
- বিশ্বকাপের ফাইনাল নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে হাসি পায় মার্তিনেসের
- দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি হারুন-অর-রশিদ
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
৩১ অক্টোবর ২০২৬
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
- ‘বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না’
- সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি হারুন-অর-রশিদ
- শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় নিহত ১
-1.gif)








