ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অধিকাংশ কলেজে বিপর্যয় ঘটেছে। উপজেলার আটটি কলেজের মধ্যে সাতটিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।কলেজগুলোর এমন নিম্নমুখী ফলাফলে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং শিক্ষকদের একাংশের প্রাইভেট বাণিজ্যকে এ ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদীর আটটি কলেজের কোনোটিতেই আশানুরূপ ফল হয়নি। অধিকাংশ প্রতিষ্ঠানে পাসের হার যেমন কমেছে, তেমনি জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে।
ঈশ্বরদী সরকারি কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৯৯২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছে ৬০৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৮৮ জন। পাসের হার ৬২ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
ঈশ্বরদী মহিলা কলেজের ৪২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬০ জন। ফেল করেছে ২৬২ জন। পাসের হার ৩৭ দশমিক ৯১ শতাংশ।
সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৪৮৩ জন। তাঁদের মধ্যে পাস করেছে মাত্র ১৩৪ জন। অকৃতকার্য হয়েছে ৩৪৯ জন। পাসের হার ২৭ দশমিক ৭৪ শতাংশ। মানবিক বিভাগের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পাকশী কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন। অকৃতকার্য হয়েছে ৩৩ জন। পাসের হার ২৫ শতাংশ। এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
মুলাডুলি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৩৩ জন। তাঁদের মধ্যে পাস করেছে ২২ জন এবং ফেল করেছে ১১১ জন। পাসের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পায়নি।
বাঁশেরবাদা ডিগ্রি কলেজের ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১ জন। অকৃতকার্য হয়েছে ১৩৭ জন। পাসের হার ১৮ দশমিক ৪৫ শতাংশ। এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পায়নি।
দাশুড়িয়া ডিগ্রি কলেজ থেকে ৩২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭০ জন। ফেল করেছে ২৫৫ জন। পাসের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পায়নি।
অন্যদিকে, সলিমপুর ডিগ্রি কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৮ জন। পাসের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ। এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পায়নি।
এ ছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলও কলেজগুলোর মতো হতাশাজনক বলে জানা গেছে। চলতি বছরের ২ জুলাই থেকে ঈশ্বরদীর পাঁচটি কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কলেজশিক্ষক বলেন, এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার অন্যতম কারণ শিক্ষার্থীদের নিয়মিত কলেজে না আসা। কলেজে এলেও অনেকে শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হয় না। কেউ কেউ আড্ডা দিয়ে ও মোবাইল ফোন ব্যবহার করে সময় কাটায়। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা না গেলে ভালো ফলাফল অর্জন সম্ভব নয় বলে মনে করেন তাঁরা।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে শিক্ষকদের একাংশের যথেষ্ট উদ্যোগ নেই। তাঁদের অভিযোগ, কিছু শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়ানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কলেজের আশপাশে প্রাইভেট পড়ানোর ব্যবস্থা গড়ে তুলে তাঁরা ব্যক্তিগত কোচিংয়ে বেশি সময় দিচ্ছেন। এসব কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষবিমুখতা বাড়ছে এবং ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে।
(এসকেকে/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- ‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
- ‘বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না’
- সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বগুড়ায় ৫টি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
৩১ অক্টোবর ২০২৬
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- রূপপুরে পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম শুরু
- ‘বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না’
- সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি হারুন-অর-রশিদ
- শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় নিহত ১
-1.gif)








