E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন

২০২৬ অক্টোবর ৩১ ১৮:৫৫:১৫
নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন নয়, সাধারণ জিপিএ-৫) অর্জন করেছেন কৃষ্ণা বাড়ৈ। তিনি মানবিক বিভাগ থেকে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।

কৃষ্ণা বাড়ৈ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাউরকান্দী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম রনজিত বাড়ৈ এবং মায়ের নাম জয়দাসী রানী বাড়ৈ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবকাম পল্লী কলেজের মানবিক বিভাগে ভর্তি হয়ে তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কৃষ্ণার এই সাফল্যে সবার মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, কৃষ্ণা বাড়ইয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ছিল জিপিএ-৪.৫৬। তবে কলেজে ভর্তির পর থেকে অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে সে নিয়মিত ভালো ফলাফল অর্জন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃষ্ণা নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছেন।

(এএন/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test