মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর বুকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে দুই তীরে নামে লাখো মানুষের ঢল। বাদ্যযন্ত্র ঘণ্টার ধ্বনি আর মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো মহম্মদপুর উপজেলাজুড়ে।
রোববার (১ নভেম্বর) মহম্মদপুর উপজেলার এলাংখালী সেতুসংলগ্ন মধুমতী নদীতে অনুষ্ঠিত হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ গ্রামীণ ঐতিহ্যের এ নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীন মেলা।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ১২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। সকাল থেকেই নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই তীরে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিযোগিতা শুরু হলে চড়ন্দারের ঘণ্টার টং টং শব্দের সঙ্গে তাল মিলিয়ে মাঝি-মাল্লারা একযোগে বৈঠা টেনে নৌকা ছুটিয়ে নেন গন্তব্যের দিকে।
মুহূর্তেই বৈঠার ছন্দ, মাঝিদের হর্ষধ্বনি আর দর্শকদের উল্লাসে উৎসবমুখর হয়ে ওঠে মধুমতীর বুক। নৌকাবাইচকে কেন্দ্র করে মহম্মদপুর উপজেলা সদরসহ আশপাশের অন্তত ১০টি গ্রামে কয়েক দিন আগে থেকেই শুরু হয় উৎসবের আমেজ। নদীর দুই তীরে বসে গ্রামীণ মেলা ও দোকানপাটের পসরা বসে। মেলা এলাকায় দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজনের আগমন এবং মানুষের পদচারণায় পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
মহম্মদপুর মধুমতী নৌকাবাইচ মেলা-২০২৬ পরিচালনা কমিটির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। রূপায়ণ গ্রুপের আর্থিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
মধুমতী নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক মো. আলী আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. হাসিনা মমতাজ, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুনাহার, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, সহযোগী অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেল, মো. মহিদুল ইসলাম, মো. শরিফুজ্জামান টুকু, যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গ্রামবাংলার নদীকেন্দ্রিক ঐতিহ্য,লোকজ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এবারের মধুমতী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা।
(বিএস/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা, খরচ ও সার সংকট নিয়ে দুশ্চিন্তা
- ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়?
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী
- ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ
- ‘ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে’
- ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল হাইকোর্টে স্থগিত
- সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু নাহিদের
- ট্রেইলারে চমক : মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন, প্রেমিক আটক
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০২ নভেম্বর ২০২৬
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী
- সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু নাহিদের
- গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
-1.gif)








