E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন

২০২৬ নভেম্বর ০৩ ০০:৫০:৪৭
অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : এতিম সন্তানকে নিয়ে থাকতেন ঝুপড়ি ঘরে, দীর্ঘদিন কাটিয়েছেন মানবেতর জীবন, করুন এ চিত্রটি নজরে পড়ে নোয়াখালী সুবর্ণচর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক হাজী আকবর হোসেন আকবর ডুবাইওয়ালার তার পরই তিনি নতুন ঘর নির্মাণ করেন৷

১ নভেম্বর (রবিবার) বেলা ১২ টায় চর ওয়াপদা ইউনিয়ন ২ নং ওয়ার্ড জয়নাল আবেদীনের বাড়ীতে ঘর হস্তান্তরের আয়োজন করে আকবর ডুবাই সমর্থক গোষ্ঠী।

চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় ও হাজী আকবর ডুবাইয়ের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল৷

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইভান জাহেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাগর, শ্রমিক দলের আহবায়ক মিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য শরিয়ত উল্যাহ, মোহাম্মদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল সাত্তার, জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের নোয়াখালী জেলা সহ সভাপতি সোহরাব মেম্বার, ২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন।

এর আগে আকবর ডুবাই ইউনিয়নে শতাধিক পানির কল, নতুন ঘর, গরীব মেয়েদের বিয়ে, সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় আর্থিক অনুদান, বেকার যুবকদের বিদেশে কর্ম সংস্থানসহনানা সামাজিক কর্মকান্ড করে আসছেন৷

সুবিধাভোগী সুমি বেগম বলেন, আমার স্বামী নেই আমি দীর্ঘদিন ঝুপড়ী ঘরে মানবেতর জীবনযাপন করেছি, রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজেছি, সকড়ে লেভারের কাজ করে জীবন চালামতাম, এতিম মেযেটাকে নিয়ে চিন্তায় ছিলাম আকবর ডুবাই আমাকে ঘর করে দিয়েছেন সেজন্য আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ।

(আইইউএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test