পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলছাত্রসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্র অয়ন (১৭) সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া খাঁপাড়া গ্রামের মো. হামিদুল প্রামাণিকের ছেলে। সে আরামবাড়িয়া উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও সে অংশ নিয়েছিল।
এ ঘটনায় আহত অন্যরা হলেন সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া স্কুলপাড়া এলাকার মো. সুরত আলীর ছেলে সানোয়ার হোসেন (২৬) এবং ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি আমবাগান এলাকার মো. আমানউল্লাহ খাঁর ছেলে আকাশ খাঁ (২৬)।
আহত অয়নের বড় ভাই অন্তর জানান, তাঁদের এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। মাঝদিয়া স্কুলপাড়া পদ্মার তীরে একটি কফি হাউজ রয়েছে। সেখানে স্থানীয় লোকজন সময় কাটান। ঘটনার সময় একদল লোক সেখানে এসে অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় মুরুব্বি, যুবকসহ কেউই হামলা থেকে রেহাই পাননি।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁর ছোট ভাই অয়নসহ ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন। এর আগে স্কুলপাড়ার সানোয়ার নামের এক যুবকও হামলার শিকার হয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। ছোট ভাইয়ের আহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছানোর সময় তাঁর ওপরও গুলি চালানো হয় বলে অভিযোগ করেন অন্তর।
আহত অয়ন জানায়, মাঝদিয়া বড়পাড়া কফিশপের কাছে হঠাৎ একদল লোক এসে তাঁদের মারধর শুরু করে। একপর্যায়ে পেছন থেকে কেউ একজন তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।
গুলিবিদ্ধ আকাশ খাঁ বলেন, সন্ধ্যায় সাঁড়ার কফি হাউজে কফি খেতে গিয়েছিলেন তিনি। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁর মাথায় গুলি লাগে।
আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় এ সশস্ত্র হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, হামলাকারীরা একটি সংঘবদ্ধ গোষ্ঠীর সদস্য। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার পর আহতদের স্বজন ও এলাকাবাসী একটি মিছিল নিয়ে ঈশ্বরদী থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন।
এদিকে ঘটনার পর থেকে সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, সন্ধ্যার পর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামে মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এসকেকে/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বৈশ্বিক রাজনীতি: ক্ষমতার মহাকাব্য ও সভ্যতার ট্র্যাজেডি
- স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- নিকেতন সোসাইটিকে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- শফিকুর রহমান চলে গেলেন
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
- নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- ‘আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে’
- চ্যাম্পিয়ন্স লিগের জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতে পারবেন কেইন
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- আমি কোন আগন্তুক নই
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- শেরপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
০৩ নভেম্বর ২০২৬
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন
-1.gif)








