বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জীবনের সবটুকু সুখ ও শ্রম বিলিয়ে দিয়ে ৬ সন্তানকে বড় করেছেন বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা (৯৫)। জীবনের শেষ পর্যায়ে এসে সেই সন্তানদের কাছে তিনি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ছয় সন্তানের মধ্যে কারো কাছেই তার ঠাঁই হয়নি। ছেলে মেয়েরা সকলে মিলে জমিজমা লিখে নিয়ে তাকে রেখে দিয়েছে বাড়ির পাশে একটি গাছের নিচে। এখানে এখন দিন কাঁটছে বৃদ্ধা শামসুল হকের। বৃদ্ধ শামসুল হক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে।
জানা গেছে, হাজী শামসুল হক মোল্লার দুটি ছেলে ও চারটি মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় একজন ফেরিওয়ালা।ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার। অপরদিকে চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী। বৃদ্ধ হাজী শামসুল হকের ছোট সন্তান কাজুলী বেগম বাদে আর পাঁচ সন্তান তাদের সংসার সন্তান নিয়ে ব্যস্ত। গত কয়েক বছর আগে হাজী শামসুল হক তার জমি বিক্রি করে হজ্ব করতে যায়। তখন বাকি জমি জমা সন্তানদের মাঝে ভাগ করে দেন। কিন্তু বর্তমানে বিপত্নীক এই বৃদ্ধের কোন সন্তানই খোঁজ খবর তেমন রাখছে না।
শামসুল হক মোল্লা গত কয়েক দিন ধরে তার বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন। কিন্তু আজ মঙ্গলবার সকালে মায়া বেগম তার বৃদ্ধ বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে আসলে ভাই ও তাদের স্ত্রীরা মিলে হাজী শামসুল হক মোল্লাকে বাড়ি থেকে বের করে একটি গাছে নিচে রেখে দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে শামসুল হক মোল্লার সন্তানদের নিয়ে একটি বিরুপ প্রতিক্রিয়া হয়।
মায়া বেগম বলেন, আমার স্বামী অসুস্থ্য।তার পরে আমার বাড়িতে আবার প্রতিবন্ধী ছোট বোন কাজুলী থাকে।যার কারণে আমার পক্ষে আমার বাবাকে রাখা সম্ভব নয়।
শামসুল হকের মেঝ মেয়ে সাবিনা বেগম বলেন, আমাদের চার বোনকে জমি বিক্রি করে বাবা মাত্র ৪ লক্ষ টাকা করে দিয়েছে।দুই ভাইকে নগদ টাকাসহ ৮ কাঠা করে জমি দিয়েছে। এখন আমরা বোনেরা কেন বাবার দেখাশুনা করবো? এ বিষয়ে জানার জন্য শামসুল হক মোল্লার দুই ছেলে আজিজুল ও রেয়াজুলের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি।তাদের স্ত্রী গণও কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে পাশের বাড়ির এক গৃহিনী বলেন, শামসুল হক মোল্লার জমি জমা লিখে নিয়ে এখন তার সন্তানরা তাকে আশ্রয় দিচ্ছে না। তিনি যদি সন্তানদের জমি লিখে না দিতো তা হলে হয় তো এই অবস্থা হতো না। সন্তানরা যেটি করছেন সেটি কোন ভাবেই কোন পিতার জন্য কাম্য নয়।
বৃদ্ধ শামসুল হক বলেন, আমি এখন কোথায় যাবো? কি করবো? কিছুই বুঝতে পারছি না। সারা জীবন কষ্ট করে যাদেরকে বড় করলাম তাদের কাছে আমি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন,বিষয়টি আমি যেনেছি।আমি এখন ঘটনা স্থলে যাচ্ছি। শামসুল হক সাহেবের সন্তানেরা যদি তার পিতার দেখাশোনা না করেন তা হলে তাদের বিরুদ্ধে 'পিতা-মাতার ভরণ-পোষণ' আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করা হবে।
(টিবি/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বৈশ্বিক রাজনীতি: ক্ষমতার মহাকাব্য ও সভ্যতার ট্র্যাজেডি
- স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- নিকেতন সোসাইটিকে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- শফিকুর রহমান চলে গেলেন
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
- নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- ‘আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে’
- চ্যাম্পিয়ন্স লিগের জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতে পারবেন কেইন
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- আমি কোন আগন্তুক নই
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- শেরপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
০৩ নভেম্বর ২০২৬
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন
-1.gif)








