E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

২০২৬ নভেম্বর ০৪ ০১:১৯:৪৭
সুবর্ণচরে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে ইট তৈরির জন্য মাটি কাটার অপরাধে পপুলার ব্রিকস,তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসহ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সাথে ২ লাখ টাকা করে তিন মালিককে ৬ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে এ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পপুলার ব্রিকস ফিল্ডের মালিক মো.আব্দুল আজিজকে ২ লাখ টাকা, তাহেরা ব্রিকস এর মালিক শাহাদাত হোসেনকে ২ লাখ টাকা ও জহুরা ব্রিকস এর মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানকালে কৃষিজমি থেকে ইটের কাঁচামাল প্রস্তুতের জন্য মাটি কাটার পাশাপাশি কৃষিজমি এলাকায় ইটভাটা স্থাপন করায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এদেরকে অর্থদণ্ড করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে স্থাপিত ব্রিকস ফিল্ডটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(আইইউএস/এএস/নভেম্বর ০৪, ২০২৬)










পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test