‘কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ’
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত উপকারভোগী পরিবার শনাক্ত করা, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের মাধ্যমে কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ফারহানা নাসরিন, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার এস এম শফি কামাল (রুমন), ইউনিয়ন সমাজ কর্মী মোঃ রাকিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা ৩৮ জন তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়। এসব প্রযুক্তিসামগ্রীর সাহায্যে উপকারভোগী পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ ও যাচাই-বাছাই করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ কর্মসূচির সুবিধা যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা অনিয়মের কোনো সুযোগ রাখা যাবে না। প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারীরা এ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাঁদের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই উপকারভোগী নির্বাচনসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। কোনো ব্যক্তি বা মহলের প্রভাবের কাছে নতি স্বীকার না করে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি তথ্যের গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মিয়া বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ হলো মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ। এ কাজে তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতার বিকল্প নেই। একটি ভুল তথ্যের কারণে প্রকৃত উপকারভোগী তালিকা থেকে বাদ পড়তে পারেন। আবার অযোগ্য কেউ সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। তাই প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে সংগ্রহ করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা সরেজমিনে যাচাই করা জরুরি। তাড়াহুড়া, অনুমাননির্ভর তথ্য কিংবা পরিচয়ের ভিত্তিতে কোনো তালিকা তৈরি করা যাবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করতে হবে। দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কোনো প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন এবং অনুপযুক্ত কেউ যেন এ সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে তিনি বলেন, এ কাজকে কেবল দাপ্তরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করলে চলবে না; এটিকে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে দেখতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা গেলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্যোগ আরও সুষ্ঠু ও কার্যকর হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রশিক্ষণের ফলে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বাড়বে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে স্বচ্ছতা, নির্ভুলতা ও কার্যক্রমের গতি বাড়ানো সম্ভব হবে।
(টিবি/এএস/নভেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
- দুদকের ব্রিফিং নিয়ে আসিফের রিট, আদেশ ১১ নভেম্বর
- ‘বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ’
- পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা
- মুক্তিবাহিনী চট্টগ্রামে পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
- গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- এক সমাজসেবীর কর্মকথা
- নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
- আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
- শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- রসাটমের উদ্যোগে ১০ নভেম্বর ‘গ্লোবাল এটমিক কুইজ’
- বারো রকম বারো ছড়া
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- হারাধনের দশটি ছেলে
- লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা
- হারানো বিজ্ঞপ্তি
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
-1.gif)








