E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে গীতার বাণী ও ভক্তির আবহে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব

২০২৬ নভেম্বর ০৬ ১৮:৫৬:৩৩
সান্তাহারে গীতার বাণী ও ভক্তির আবহে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতন (গীতা স্কুল) এর ১ম বর্ষ পূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দিরে সকাল ৮টায় গীতাপাঠ, শ্রদ্ধাঞ্জলি, গীতাদেবীর আরতি ও পরিক্রমার মধ্য দিয়ে ১ম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা শুরু হয়। এরপর দিনব্যাপী কর্মসচীর মধ্যে গীতাদেবীর আর্শিবাদকৃত সুতোবন্ধন, খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

সনাতনী ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ও ধর্মীয় নৈতিক শিক্ষায় আলোকিত করতে বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ কুমার সাহা মিন্টুর সঞ্চালনায় ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধামাধব মন্দিরের প্রধান উপদেষ্ঠা ও বিশিষ্ঠ সমাজ সেবক শোভা বালা সাহা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ভক্তিবেদান্ত নিকেতন (গীতা স্কুলের) প্রধান শিক্ষক ইসকন প্রভু সংকীর্তন প্রিয় দাস সমর।

এসময় উপস্থিত ছিলেন, ভক্তি বেদান্ত নিকেতন (গীতা স্কুল) এর উপদেষ্ঠা মন্ডলী ও রাধামাধব মন্দিরের উপদেষ্ঠা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, ডাঃ বিপুল কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক দীলিপ গুপ্ত, মাধামাধব মন্দিরের উপদেষ্ঠা সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী রাকেশ সাহা, সুবোধ ভৌমিক, রামচন্দ্র প্রসাদ, ননী গোপাল প্রাং, লছমি প্রসাদ, দুলাল দেবনাথ, কিশোর সাহা, উত্তম চৌধুরী, রবী রায়, পলাশ দত্ত, রাধামাধব মন্দির কমিটির যুগ্ম সম্পাদক গৌতম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার প্রমুখ।

পরে গীতা প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

(বিএস/এসপি/নভেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test