E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক

২০২৬ নভেম্বর ০৬ ১৯:০৬:০১
ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার।

তিনি জানান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা আয়েশা আক্তারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা যায়, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোশাররফ হোসেন মুসার সঙ্গে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গেলে প্রথমে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান। পরে গত শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ঘটনাটি জানার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test