ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশে পারমাণবিক শক্তির সম্ভাবনা, নিরাপত্তা এবং এ খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ: ইমপ্যাক্ট টিম ২০৫০’।
শনিবার (৭ নভেম্বর) ঈশ্বরদীর ‘পাবলিক ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ার’-এ রোসাটম স্টেট করপোরেশন ও ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিল-ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর অংশীদারত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।
বিশেষ অতিথি ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মানবসম্পদবিষয়ক উপ-প্রকল্প পরিচালক ওলগা ভিশনেভস্কায়া।
মূল আলোচক ছিলেন রোসাটমের মহাপরিচালকের আন্তর্জাতিক যুব উপদেষ্টা পরিষদের বাংলাদেশি সদস্য ও এনপিসিবিএলের সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রমোদ চন্দ্র বৈদ্য।
সঞ্চালনা করেন পাবলিক ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ারের প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার।
এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও রোসাটমের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় পারমাণবিক খাতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সঠিক তথ্যের অভাব, বিশেষায়িত শিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সীমিত সুযোগসহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত কোর্স, বৃত্তি, গবেষণা অনুদান, ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সুপারিশ করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি জাতীয় পর্যায়ে ‘নিউক্লিয়ার ইনোভেশন চ্যালেঞ্জ’, ‘নিউক্লিয়ার ইয়ুথ ফেলোশিপ’, ইয়ুথ ক্লাব, বিজ্ঞান ক্যাম্প ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক অ্যাম্বাসেডর কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়।
আলোচনায় পারমাণবিক নিরাপত্তা, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাব সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, সংলাপের ফলাফল ও সুপারিশগুলো রোসাটমের মহাপরিচালকের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ এসব প্রস্তাব তুলে ধরা হবে। এ উদ্যোগ বাংলাদেশের পারমাণবিক খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
(এসকেকে/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণের নির্দেশ হাইকোর্টের
- জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
- ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত কাপ্তাই
- টুঙ্গিপাড়ায় এক রাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
- ‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার’
- রোনালদোর অবসরের সিদ্ধান্তে অবাক পর্তুগাল কোচ
- বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ‘এখন থেকে পরিচয় গ্রাম পুলিশ, বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা’
- ‘৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান’
- ‘৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা’
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- কলাপাড়ায় এক টাকায় ইফতার বিক্রি
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
০৭ নভেম্বর ২০২৬
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত কাপ্তাই
- টুঙ্গিপাড়ায় এক রাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
-1.gif)








