E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি 

২০২৬ নভেম্বর ০৭ ১৮:৪১:১৭
ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির আহবায়ক সায়েদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন, আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর প্রমুখ।

আলোচনা শেষে তারাকান্দি যুব মহিলা সমবায় সমিতির অনুকূলে ১ লক্ষ টাকা ও অগ্রণী যুব সমবায় সমিতির অনুকূলে ৭৫ হাজার টাকার অনুদানের চেক এবং যুবাদের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। গত ১ নভেম্বর বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে যুব দিবসের উদ্বোধনের পর সাত দিনব্যাপী বৃক্ষরোপন , পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী, বিভিন্ন প্রকল্পের সমস্যা সমাধানে উদ্যোক্তা আত্মকর্মীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

(এন/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test