কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
রূপক মুখার্জি, নড়াইল : নদীর বুকে বৈঠার ছন্দ, ঢাক-ঢোলের শব্দ আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে নড়াইলের কাজলা নদী।
নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ।
প্রতিযোগিতায় ১৬টি নৌকা নিয়ে অংশ নেন নারী মাঝি-মাল্লারা।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়া অংশে কাজলা নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য বিষয়ক) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান অর্জন করে। হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয়, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান লাভ করে।
বাইচ শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নারীদের এমন ব্যতিক্রমী আয়োজন ঘিরে কাজলা নদীর দুই পাড়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দর্শনার্থীদের ঢল নামে।
নড়াইল ছাড়াও যশোর ও খুলনাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ নৌকা বাইচ দেখতে আসেন। নদীর পাড়ে দাঁড়িয়ে করতালি ও উল্লাসে প্রতিযোগীদের উৎসাহ দেন দর্শনার্থীরা।
যশোরের বাঘারপাড়া উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা বন্দনা বিশ্বাস বলেন, ‘নারী মাঝি-মাল্লাদের অংশগ্রহণে নৌকা বাইচ দেখতে খুবই ভালো লেগেছে। অনেক আনন্দ পেয়েছি। তৃণমূল পর্যায়ের নারীদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী। এ আয়োজনের মাধ্যমে নড়াইলের লোকজ ঐতিহ্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে।’
নারীদের বৈঠার ছন্দে আফরা নদীতে তৈরি হয় প্রাণবন্ত উৎসবের আবহ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচে নারীদের এমন অংশগ্রহণ একদিকে যেমন দর্শনার্থীদের মুগ্ধ করেছে, অন্যদিকে লোকজ সংস্কৃতি ও গ্রামীণ পর্যটন বিকাশে নতুন মাত্রা যোগ করেছে।
(আরএম/এএস/নভেম্বর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৮ নভেম্বর ২০২৬
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
-1.gif)








