সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
নগরকান্দা প্রতিনিধি : স্বাধীনতা, দেশের মুক্তি ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা সরকার ৭ নভেম্বরের ইতিহাস বিকৃত করে ছাত্র ও যুবসমাজের কাছে উপস্থাপন করেছে। আজকের দিনটির প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে উপস্থিত মুরুব্বিদের পাশাপাশি ছাত্র ও যুবসমাজকে এ দিনের ইতিহাস জানাতে হবে।
তিনি আরও বলেন, প্রতিবছর সালথা ও নগরকান্দায় যেন জাঁকজমকপূর্ণভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়, সে ব্যবস্থা করতে হবে। ৭ নভেম্বর আমাদের একটি বার্তা দেয়—স্বাধীনতা, দেশের মুক্তি ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শামা ওবায়েদ উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদী পশ্চিমপাড়া গ্রামে যুবদল নেতা নাজমুল হোসাইন রাজুর বাড়িতে যান। সেখানে রাজুর মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
পরে টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের বাড়িতে গিয়ে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিহত তিতাস নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগিনা।
এ সময় নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৮টার দিকে লস্করদিয়া ইউনিয়ন থেকে ঢাকার বনানীর উদ্দেশ্যে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
(পিবি/এএস/নভেম্বর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৮ নভেম্বর ২০২৬
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
-1.gif)








