দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা
যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু’র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় শান্তা গ্রামের শামছুর রহমান সানার ছেলে মানসিক রোগী ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে তিন দফায় পিটিয়ে হত্যার ঘটনা আসামী যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ রবিবার বিকেলে সাতক্ষীরার আমলী আদালত -৩ এর বিচারক নূসরত জাহানের খাস কামরায় তিনি এ জবানবন্দি দেন। সাদিকুল ইসলাম ভদু দেবাহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে ও পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক আল আমিন জানান, বড় শান্তা গ্রামের সামছুর রহমান সানার ছেলে ওয়াহিদুজ্জামানকে পিটিয়ে হতার ঘটনায় দায়েরকৃত মামলার ২ নং আসামী সাদিকুল ইসলাম ভদু গত ২৮ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।আদালত তার আবেদন না’মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ধরণের একটি স্পর্শকাতর মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতে পাঁচ দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়। বৃহস্পতিবার আদালত তার তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। সে অনুযায়ি রিমাণ্ড শেষে তাকে রবিবার আদালতে হাজির করা হলে তিনি নিজেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সাদিকুল ইসলামকে রবিবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের মেয়ে মোসলেমা, ছেলে হোসেন আলী ও একই এলাকার মাসুদের মোবাইল কল রেকর্ডে ধারণকৃত ধর্ম অবমাননার অভিযোগের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত অফিসের সামনে থেকে সদলবলে ওয়াহেদুজ্জামান ওরফে মামীমের বাড়িতে হামলা, ১৩ অক্টোবর সন্ধ্যায় কুলিয়ার ডাঃ এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ও একইদিনে পারুলিয়া থেকে মিছিল নিয়ে সখীপুর হাসপাতালের পিছনের দরজা ভেঙে সব সৃষ্টি করে পুলিশ, আনছার ও কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে চিকিৎসাধীন ওয়াহেদুজ্জামানের উপর নৃশংস নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই আব্দুল জলিল বাদি হয়ে ফজলুল হক আমিনি, যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৫ অক্টোবর রাতে মোক্তার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা ও ১৭ অক্টোবর ফজলুল হক আমিনী গ্রেপ্তার হন। পরদিন ফজলুল হক আমিনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
(আরকে/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা, শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি
- কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি ১০ টন চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৪
- লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত
- প্রকাশ্যে মিছিল করা নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মী গ্রেপ্তার
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু’র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
- সুন্দরবনের সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ দুইদিন পর উদ্ধার
- আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক
- বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিভাগের শ্রেষ্ঠ সমিতি
- নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা
- জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি'র সমাবেশ-র্যালি
- ঈশ্বরদীতে এনপিসিবিএলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
- গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
- আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
- টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, আহত ২২
- মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
- পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- ‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বারো রকম বারো ছড়া
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে
০৮ নভেম্বর ২০২৬
- যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা, শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি
- কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি ১০ টন চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৪
- লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত
- প্রকাশ্যে মিছিল করা নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মী গ্রেপ্তার
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু’র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
- সুন্দরবনের সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ দুইদিন পর উদ্ধার
- বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিভাগের শ্রেষ্ঠ সমিতি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি'র সমাবেশ-র্যালি
- ঈশ্বরদীতে এনপিসিবিএলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
- সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
- পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
-1.gif)








