E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত

২০২৬ নভেম্বর ০৮ ১৮:১৮:২৪
লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা সমবায় দুই সদস্যদের ঋণের চেক বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. বাদল হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা বিএনপির সদস্য মো. সাগর হোসেন বেপারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(এমকে/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test