E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ

২০২৬ নভেম্বর ০৯ ১৬:২০:২২
মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ

একে আজাদ, রাজবাড়ী : মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ আদালতে সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশনা প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।সেই সাথে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, এসব বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সবাইকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের প্রচারণায় সহযোগিতা প্রয়োজন। সেই সাথে পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সভায় উপস্থিত বক্তারা, অতীতে যারা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি পাংশা পৌরসভার বেহাল দশা, বিশেষ করে রেলগেটসংলগ্ন রাস্তার দ্রুত মেরামতের তাগিদ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিঙ্কু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্না প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

(একে/এএস/নভেম্বর ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test