সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
স্টাফ রিপোর্টার : ফরিদপুরে কর্মরত সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)-এর সহ-সভাপতি রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় এক চিহৃিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ৫ আগস্টের পর কায়দা করে বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া ওয়াহিদ মিয়া দুলু নামের এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা।
ফরিদপুরে ক্রস ফায়ার খাওয়া এক শীর্ষ সন্ত্রাসীর সহযোগি ও আলোচিত ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে গুলাগুলির ঘটনায় ৯ বছর সাজা খাটা সন্ত্রাসী ওয়াহিদ শেখ দুলু স্থানীয় ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ও ছোনপঁচা গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে বলে জানা গেছে। শ্রমিক লীগের সাবেক কর্মী দুলু ৫ আগস্টের পর তার সন্ত্রাসী তকমা ঘোচাতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পদ বাগিয়ে নিয়ে বর্তমানে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে একালায় আতঙ্ক হয়ে উঠেছে।
অপরদিকে, ফরিদপুরে অপেক্ষাকৃত সৎ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজ 'দৈনিক বাংলা ৭১', 'উত্তরাধিকার ৭১ নিউজ' এ কর্মরত। তাঁকে শনিবার রাত ১ টা ২১ মিনিট ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে হত্যার হুমকি দেয় ওই সন্ত্রাসী।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন সাংবাদিক রিয়াজুল রিয়াজ।
অভিযোগ পত্র ও ভুক্তভোগী ওই সাংবাদিকের সাথে কথা বলে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেলে মধুখালী এলাকা থেকে আসা তেঁতুলতলার নামক স্থানে যাত্রা বিরতি করা জনৈক গৌরাঙ্গ সিকদার নামক এক যুবককে তার মেয়ে বান্ধবী সহ আটকিয়ে সারারাত তাদের টর্চার করে তাদের সাথে থাকা মোটরসাইকেল, ফোন ও টাকা পয়সা নিয়ে যায় সন্ত্রাসী ওয়াহিদ শেখ দুলু এণ্ড গং। আটকের পরের দিন সকাল থেকে ভুক্তভোগী গৌরাঙ্গ সিকদারের পিতা পূর্ণ শিকদার তাঁর পুত্রের খোঁজ পাচ্ছিলেন না।
তিনি আরও জানান, 'আমার হোয়াটসঅ্যাপে মধুখালি থেকে স্থানীয় এক বিএনপি নেতা ফোন দিয়ে ওই অপহরণ ও মুক্তিপণের ঘটনা জানিয়ে বলেন, গৌরাঙ্গের বাবা কান্নাকাটি করতেছে একটু ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখবেন কি- ওরা কি তাঁকে মেরে ফেলেছে কিনা? ওর বাবা মুক্তিপণ দিতে রাজি, কোনো অভিযোগও করবে না। আপনি একটু দেখবেন? কিডনাপের এমন খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তাপস অধিকারির ছেলে ভুক্তভোগী গৌরাঙ্গদের বাবার দেওয়া মুক্তিপনের টাকা নিয়ে ভুক্তভোগীকে ছাড়াতে এসেছেন। সন্ত্রাসী দুলু ২০ হাজার টাকা তার সহযোগী আজাদ হোসেন ও মৃদুল শেখকে দিয়ে গ্রহণ করান। কিন্তু মুক্তিপনের টাকা হাতে পেয়েও ওরা ভুক্তভোগীর মোটরসাইকেল ফেরত না দিয়ে চলে যেতে বলে। তিনি আরও জানান, এ সময় পরিচয় গোপন রেখে দুলুর সহযোগী আজাদকে ফোন দিলে আজাদ জানায়, সে টাকা পেয়েছে। পোলাপাইন মোটর সাইকেলের চাক্কা বিক্রি করে দিয়েছে। নাম ফলক পাওয়া যাচ্ছে না। দেখি ওইগুলো সংগ্রহ করে ওনাকে ছেড়ে দিচ্ছি।
রিয়াজ আরও জানান, কথা শেষ করে আমি আজাদদের সাথে দেখা করে তাদের ছেড়ে দিতে অনুরোধ করি। তার ভাই ক্ষমতাসীন দলের ওই ওয়ার্ডের সভাপতি জানিয়ে তিনি বলেন, আমরা মোটরসাইকেল ও ফোন ফেরত দিয়ে গৌরাঙ্গকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি নিউজ কইরেন না। ক্ষমতাসীন দলের নেতা আবার সাবেক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী পরিচয় দেওয়ায়, অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় এবং মুক্তিপন পেয়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আমি বিষয়টি সমাধান হয়ে গেছে ভেবে ওই বিষয়ে নিউজ করি নাই।
এ সিনিয়র সাংবাদিক আফসোসের সহিত জানান, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ব্যাপি সাংবাদিকতার সাথে যুক্ত। কোনোদিন এসব অপরাধ ক্ষমা করি নাই। কিন্তু এ প্রথম নিউজও করলাম না আবার আমার জন্য নাকি ওরা মুক্তিপণের টাকা বেশি নিতে পারে নাই এবং মোটরসাইকেল-মোবাইল খেতে পারে নাই। এ ক্ষোভে সন্ত্রাসী দুলু আমাকে রাত প্রায় দেড়টার দিকে ফোন করে ঘুম থেকে তুলে ইচ্ছে মতো বিশ্রি ভাষায় গালাগাল করেছে। এবং হত্যার হুমকি দিয়েছে। আমি তাকে চিনিও না, পরিচয়ও নাই। এমনি শুনেছি ৫ আগস্টের পরে সেবক দলের নেতা হয়েছেন। এখন মাদক ব্যবসা, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখল করে বেড়ান।
এছাড়া, ফরিদপুর জেলা প্রশাসনের নিকট তাঁর জীবনের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ক্ষমতাসীন দল থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এসব নেতাকে বহিস্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে, ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওয়াহিদ শেখ দুলুকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেওয়ায় দুলুর সাথে করা সম্ভব হয়নি।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিক রিয়াজুল রিয়াজের অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ভুক্তভোগী সাংবাদিকের করা অভিযোগপত্র হাতে পেয়েছি। তিনি আমাকে তাঁকে হুমকির ধামকির একাধিক ওডিও রেকর্ডও পাঠিয়েছেন। এ বিষয়টি অবশ্যই গুরুত্বে সাথে আমরা তদন্ত করে দেখবো। এছাড়া, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ওসি মাহমুদুল হাসান।
উল্লেখ্য, গত মে মাসেও চিহৃিত এ সন্ত্রাসী একটি সন্ত্রাসী হামলা মামলার গ্রেপ্তার হন। তার নামে ফরিদপুর কোতয়ালি থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা ইউনিট।
এক যৌথ বিবৃতিতে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এস এম সাহান বলেন, সংবাদ অনুসন্ধান ও পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সাংবাদিক রিয়াজুল বলেন, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।
(এসকে/এএস/নভেম্বর ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের মজুদের উদ্যোগ
- মুক্তিবাহিনী সিলেটে পাকসেনাদের কামারগাঁও ঘাঁটি আক্রমণ করে
- যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা, শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি
- কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি ১০ টন চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৪
- লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ১০ম বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন মাগুরার ফয়সাল
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৯ নভেম্বর ২০২৬
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
-1.gif)








