E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা

২০২৬ নভেম্বর ১০ ০১:১৫:১৫
আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ খানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। মোটরসাইকেলের বহর দেখতে স্থানীয় ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, মাহফুজ খানের নেতৃত্বে এ আয়োজন আটঘর ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহফুজ খান বলেন, আমি আগামী আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।

(এএনএইচ/এএস/নভেম্বর ১০, ২০২৬)












পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test