চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা; ৩ সদস্যের তদন্ত কমিটি; সার ফেরত পাওয়া গেছে ১০৭ বস্তা
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার পর মাইকিং করে সার ফেরত দেয়াার আহ্বান জানায় উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এর তথ্য নিশ্চিত করে জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরো জানান, মামলার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।
অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কিন্তু কয়দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে সেটি উল্লেখ করা হয়নি।
অপরদিকে চাটমোহর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনার পর লুট করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহবান জানিয়ে উপজেলা প্রশাসন। তারপর গতকাল সোমবার পর্যন্ত পাওয়া যায় ৯৮ বস্তা। আর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ফেরত পাওয়া যায় আট বস্তা সার। মোট ১০৬ বস্তা ফেরত পাওয়া গেছে। ধীরে ধীরে কৃষকরা এসে সার ফেরত দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার (০৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরীতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন।
কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেন। সবাই এসে তখন ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নেয়া হবে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক সহ আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আমাদের হিসাব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং। আমাদের প্রাথমিক ধারণা এটি কোন পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে।
(এসএইচ/এসপি/নভেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়
- ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের
- বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার
- কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ
- এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
- চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা; ৩ সদস্যের তদন্ত কমিটি; সার ফেরত পাওয়া গেছে ১০৭ বস্তা
- টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
- নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
- রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ আজ, শীর্ষ তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
- গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮
- বগুড়ায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
- প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
- কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দিলে বিচারব্যবস্থার সঙ্গে মশকরা করা হবে’
- ডিসেম্বরের মধ্যে সিইপিএ খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
- অর্থায়নের বিতর্ক দিয়ে কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু
- কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
- টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনতি
- ‘আর না, অনেক দিন চুপ ছিলাম’
- ‘দুঃসময়ে গুপ্ত, সুসময়ে বিপ্লবীর ভান’
- ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে’
- ৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ পুতুল রাষ্ট্রে পরিণত হতো
- ২৪ ঘণ্টায় সারা দেশে কমপক্ষে ১২টি যানবাহনে আগুন
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার’
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- ভৈরবে জন্ম নিবন্ধন সংশোধনে চরম ভোগান্তি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘সাম্প্রদায়িক উসকানিদাতাদের এদেশে ঠাঁই হবে না’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- জহির খান’র কবিতা
- প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- বগুড়ায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
- গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮
১০ নভেম্বর ২০২৬
- ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের
- বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার
- কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ
- চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা; ৩ সদস্যের তদন্ত কমিটি; সার ফেরত পাওয়া গেছে ১০৭ বস্তা
- টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
- নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
- রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ আজ, শীর্ষ তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
- গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮
- বগুড়ায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
- কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
-1.gif)








