E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার

২০২৬ নভেম্বর ১০ ১৭:১২:০০
বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর হান্নান ওরফে নান্টু কাজী-সহ যুবলীগ, আওয়ামী লীগের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। আব্দুল হান্নান গোসাইবাড়ী ইউনিয়নের মাওঃ আবুল হোসেনের পুত্র।

পুলিশ জানায়, সোমবার রাতে গোসাইবাড়ি বাজারের নিজ বাড়ি থেকে আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২)কে ধুনট থানা পুলিশ গ্রেফতার করে।

এছাড়াও এলাঙ্গী ইউনিয়ন যুবলীগ সভাপতি, হাসাপোটল গ্রামের নাজির হোসেনের ছেলে কামালপাশা (৪৮) ও আওয়ামী লীগের সদস্য সুলতানহাটা গ্রামের হানজালা (৩৮)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী, কামালপাশা ও হানজালাকে নাশকতা ঘটানোর মামলায় গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

(এআরআই/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test