E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী পাংশায় গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ১০ ১৮:৩৮:৪৫
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী পাংশায় গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯) নামে এক সক্রিয় কর্মী কে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম জায়েদ হোসাইন ওরফে জাহিন পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মোঃ জাকারিয়া জাকিরের ছেলে এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য।

আজ মঙ্গলবার সকালে পাংশা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা এক মামলায় (মামলা নং-৫, জি আর নং-১৯৬/২৫, ধারা- ১৫(১)/১৫(৩) দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিন বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামিকে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test