E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ২০ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি রফিকুলের সাত বছর সশ্রম কারদণ্ড

২০২৬ নভেম্বর ১০ ১৮:৪৬:৪৬
বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি রফিকুলের সাত বছর সশ্রম কারদণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় বরগুনা জেলার তালতলী থানার তৎকালিন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন আজ মঙ্গলবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। 

রায় শুনানীকালে আসামী রফিকুল ইসলাম(৫০) ও বাদী তানিয়া আফরিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা সদরের হরিধানী প্রতাপপুর গ্রামের আফছার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সাথে তৎকালিন কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও ঝিনাইদহ জেলা সদরের হরিধানী প্রতাপনগর গ্রামের আফছার আলীর ছেলে ও তৎকালিন কালিগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলামের তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের আগে শ্বশুর বাড়ি থেকে ১৩ লাখ ও বিয়ের পর আরো পাঁচ লাখ টাকা যৌতুক নেন রফিকুল ইসলাম। পরবর্তীতে পদোন্নতি পেয়ে রফিকুল ইসলাম ২০২০ সালে বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি হিসেবে যোগদান করেন। তখন তাদের বাসা ছিল ঢাকার উত্তরায়। ২০২০ সালের ১০ ডিসেম্বর ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়া আফনিরকে উত্তরার বাসা থেকে নির্যাতন করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় রফিকুল ও তার পরিবারের সদস্যরা। ওই বছরের ২৫ ডিসেম্বর পূর্ব নারায়নপুর গ্রামের শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে নীচতলায় ডেকে নিয়ে মারপিট করে চলে যান রফিকুল। জখম অবস্থায় তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তানিয়া আফরিন বাদী হয়ে ২০২১ সালের ১০ জানুয়ারি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (পিটিশন-২৯/২১)দায়ের করেন।

মামলায় স্বামী রফিকুল ইসলাম শাশুড়ি রাহেলা খাতুন, দেবর সাইফুল ও সাইফুলের স্ত্রী নাহারকে আসামী শ্রেণীভুক্ত করা হয়। বিচারক এমজি আযম রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ২০২২ সালের ৩ এপ্রিল রফিকুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ এক মাস ১৮ দিন পর রফিকুল জামিনে মুক্তি পেলেও তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একপর্যায়ে মামলাটি(নাঃ শিশু ৩৪৬/২১) বিচার শুরু হয়। মামলার নথি ও তিনজন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ জাকারিয়া হোসেন তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ১১ খ ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও গ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে দুটি সাজা একসাথে চলার কথা বলায় তাকে মোট পাঁচ বছর কারাগারে থাকতে হবে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. আলমগীর আশরাফ ও জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. জহুরুল হক।

নির্যাতনকারি স্বামীকে আদালত কারাদণ্ড দেওয়ার ব্যাপারে অনুভুতি জানতে চাইলে মামলার বাদী তানিয়া আফরিন বলেন, পুলিশ শুধু অন্যের দোষ দেখে। তারাও যে দোষ করে তা আজকের রায়ে প্রমাণিত হয়েছে। এ রায়ে তিনি খুশী। উচ্চ আদালতে এ রায় বহাল থাকলে তিনি আরো খুশী হবেন।

বিশেষ পিপি অ্যাড. আলমগীর আশরাফ বলেন, যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। তার কারাদ- হওয়ায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test