E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মেম্বারসহ চার জনের জেল জরিমানা 

২০২৬ নভেম্বর ১০ ১৮:৫২:২৮
গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মেম্বারসহ চার জনের জেল জরিমানা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে পাংশা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য তামজিদ মেম্বার (৪৫), কালুখালী উপজেলার ছোট-কলকলিয়া এলাকার মো: জোনাব আলীর ছেলে গাড়ি চালক মোঃ আলামিন মোল্লা, একই উপজেলা পুরান শিকজান এলাকার মো: আকবর আলী মন্ডলের ছেলে গাড়ি চালক মোঃ আসাদুজ্জামান (৪৩) ও পাংশা উপজেলার পূর্ব বাগদুলী এলাকার মোঃ মান্নান মোল্লার ছেলে গাড়ি চালক মোঃ সুমন মোল্লা (২৫)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পাই।পরি অভিযোগ চালিয়ে ৬ টি বালু বাহী ট্রাক ও অবৈধ বালু উত্তোলন চক্রের প্রধান তানজিম মেম্বার কে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে চার জন কে ৭ দিন করে কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মুচলেকা নিয়ে বালুর গাড়ি ছেড়ে দেওয়া হয়।

(একে/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test