E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

২০২৬ নভেম্বর ১১ ১৭:২৯:৫০
পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ঈশ্বরদী প্রতিনিধি : ‎পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে স্থানীয়দের অভিযোগ।

‎গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।

‎তিনি বলেন, এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লিখিত অভিযোগ দিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

(এসকেকে/এসপি/নভেম্বর ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test