সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও করা হয়েছে মামলায়।
গতকাল মঙ্গলবার রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মন্ডল বাদী হয়ে পৃথক মামলা করেন। বাগেরহাট- ১ আসনের সাবেক এমপি শেখ হেলার উদ্দিনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিররুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করে ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে জমা দেওয়া বিবরণীতে শাহীনুল আলম ছানা মাত্র ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা ও তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন। এরমধ্যে শাহীনুল আলম ছানা তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর ও ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান।
এর বিপরীতে দায় দেখান ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা। তবে, দুদকের যাচাইয়ে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদে তাঁর নিট সম্পদের পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল হিসেবে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখান। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি। বৈধ সম্পদ বিবেচনায় নিয়ে তাঁর নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
- পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- ‘বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ’
- ‘জামায়াত-শিবির কৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে’
- রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা
- বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
- কুমিল্লায় মুক্তিবাহিনী কামালপুর পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
১১ নভেম্বর ২০২৬
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
- পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
-1.gif)








