E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

২০২৬ নভেম্বর ১২ ১৮:১৬:২৬
সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়নের স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফিফা সুলতানা, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বিএনপি নেতা মুরাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

(এএন/এসপি/নভেম্বর ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test