E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক

২০২৬ নভেম্বর ১২ ১৮:২২:৩০
প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার (৩৫) নামের কার্যক্রম নিষিদ্ধ  এক ওয়ার্ড যুবলীগ নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। 

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে মহানগরীর দত্তবাড়ি এলাকায় একটি গ্যারেজের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক কাউসার বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে নিশ্চিত করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দত্তবাড়ি এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে গোপনে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে যান। এ সময় স্থানীয় যুবদল ও পুলিশের উপস্থিতিতে গ্যারেজের ভেতর থেকে অস্ত্রসহ কাউসারকে আটক করা হয়।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি গ্যারেজে গিয়ে আমরা দেখতে পাই কেক কাটার আয়োজন করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা মিলে তাকে হাতে-নাতে আটক করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা বগুড়ার মাটিতে বরদাস্ত করা হবে না।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, কাউসার নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই গ্যারেজ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এআরআই/এসপি/নভেম্বর ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test