দেবহাটায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি
ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কৃষি জমির মাটি কেটে বিক্রি হচ্ছে ইটভাটায়। কাটা মাটি বহনকারি ডাম্পারে প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা ভেঙে যানবাহন ও মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ধুলা ও বালিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজ ও সখীপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রভাবশালী ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী ও ডাম্পার মালিকদের ভয়ে মুখ খুলতে চাইছেন না অনেকে।
সরেজমিনে আজ বৃহস্পতিবার দুপুরে দেবহাটার সখীপুর ই্উনিয়নের ২ নং ওয়ার্ডের বয়ার বিলের পাঁচবন ঘেরীতে যেয়ে দেখা গেছে জলাবদ্ধ বেশ কিছু জমিতে পানিফল চাষ হচ্ছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজীর কৃষি জমিতে থাকা মৎস্য ঘের থেকে দুটি স্কেবেটর মেশিনে তিন ফুট করে মাটি কাটা হচ্ছে। ওই ঘেরের এক পাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পাকা বাসা বানানো হয়েছে। ওই মাটি ছয়টি ডাম্পার গাড়ি ভর্তি করে প্রায় এক কিলোমিটার ইট সোলিং রাস্তা দিয়ে খান বাহাদুর আহছানুল্লাহ সরকারি কলেজের মাঠ ব্যবহার করে দিন রাত্র নিয়ে যাওয়া হচ্ছে মাঝ সখীপুর ঋষিপাড়া ইসলামী ব্রিক্সে।। মাটি ভর্তি ডাম্পার চলাচলের কারণে ইট সোলিং রাস্তা ভেঙে মানুষ ও যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তা ও কলেজ মাঠ দাপিয়ে বেড়ানো ডাম্পারের ধুলো ও বালিতে কেবিএ কলেজ ও দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
সমস্যার কথা জানতে চাইলে প্রভাবশালী নূর মোহাম্মদ ও ডাম্পার মালিকদের ভয়ে বেশ কয়েকজন এ নিয়ে কথা বলতে চাননি। তবে কলেজ মাঠে সদ্য ফেলা মাটিতে ড্রেসিং এর দায়িত্ব পালনকারি আব্দুর রশিদ মোল্লা বলেন, “যারা মাঠে মাটি দিচ্ছে তারা কি ফ্রি দেবে? মাটির বিনিময়ে তো ১৭ বিঘা জমির কাটা মাটি কলেজ মাঠ দিয়েই ভাটায় নিয়ে যাবে।”
জানতে চাইলে মাঝ সখীপুর গ্রামের বাবর আলী মোল্লা ওরফে বাবু ও মোস্তাফিজুর রহমান ওরফে খোকা জানান, বয়ারবিলে পাঁচবন ঘেরীতে ই্উপি সদস্য নূর মোহাম্মদ গাজী নিজের কয়েক বিঘা ও অন্যের কাছ থেকে জমি লীজ নিয়ে কয়েক বছর আগে ১৭ বিঘা কৃষি জমিতে মাছ চাষ শুরু করেন। এ সময় তিনি ওই বিলের পানি নিষ্কাশনের জন্য একমাত্র ড্রেনের উপর ঘেরের পাকা বাসা নির্মাণ করেন। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সেখানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘেরের পাশর্^বর্তী জমির মালিকরা নিরুপায় হয়ে জমি পানিফল চাষীদের কাছে কম টাকায় লীজ দিতে বাধ্য হয়েছেন।
তারা আরো জানান, গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে নূর মোহাম্মদ গাজীর কাছ থেকে তার ঘেরের উপরিস্তরের তিন ফুট করে মাটি চার লাখ টাকায় কিনে নেন মাঝ সখীপুেেরর জেহের আলী সরদারের ছেলে ডাম্পার গাড়ির মালিক আবু জাফর, তার সহযোগী ডাম্পার গাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন ও শহীদুল্লাহসহ চারজন। ২২ অক্টোবর থেকে ডাম্পার মালিকরা দুই থেকে তিনটি স্কেবেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেন। ওই মাটি ছয়টি ডাম্পার গাড়ির সাহয্যে প্রায় এক কিলোমিটার সরকারি ইটসোলিং রাস্তা ও সখীপুর কেবিএ সরকারি কলেজের মাঠের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় মাঝ সখীপুর ঋষিপাড়ার ইসলামিয়া ব্রিকস এ। এক ডাম্পার ভর্তি মাটির দাম এক হাজার ৫০ টাকা। কেবিএ কলেজ মাঠে কিছু মাটি ফেলে ড্রেজিং করে দেওয়ার কথা বলে কলেজের শিক্ষার্থী ও সখীপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জীবন বিপন্নকারি ও পরিবেশ বিপন্নকারি ডাম্পার গাড়ি মাঠের মধ্য দিয়ে চলাচলের সূযোগ করে দেওয়া হয়েছে। প্রথমে তারা ডাম্পার চলাচলে বাধা দেওয়ায় মাটি কাটা ও বহন কয়েকদিন বন্ধ থাকলেও গত ৩ নভেম্বর থেকে আবারো তারা মাটি কাটা ও বহনের কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তা ভেঙে যানবাহন ও মানুষ চলাচলের অনুপোযোগী হওয়ায় এবং পরিবেশ দূষণ হওয়ায় স্থানীয় গ্রামবাসি প্রতিবাদ করায় হুমকির সম্মুখীন হচ্ছেন। প্রশাসনকে জানিয়েও তারা প্রতিকার পাচ্ছেন না।
সখীপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাহমিনা খাতুন ও পঞ্চম শ্রেণীর ছাত্র আহসান হাবিব জানান, ১৫ দিনেরও বেশি দিন ধরে ইট সোলিং ও তাদের বিদ্যালয়ের সামনের মাঠ দিয়ে মাটি ভর্তি ডাম্পার গাড়ি চলার ফলে ধুলো বালি উড়ে তাদের শ^াসকষ্ট শুরু হয়ে গেছে। প্রতিদিন নষ্ট হচ্ছে তাদের পোশাক ও স্কুল ব্যাগ।
ডাম্পার গাড়ি চলাচলের ফলে মাঠে নতুন করে গর্ত তৈরি হওয়া ও পরিবেশ নষ্ট হওয়ার কথা জানান সখীপুর কেবিএ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন ও অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তাহমিনা খাতুন। তাদের সঙ্গে সুর মিলিয়ে মাঠের উত্তর পাশের ব্যবসায়ি আল আমিন জানান, ধুলো- বালির কারণে তাদের ব্যবসা বন্ধ হতে চলেছে।
জানতে চাইলে ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী জানান, জলাবদ্ধতার কারণে ধান ও মাছ হয় না। কৃষি জমিতে করে ঘেরের মাটি সবুরের কাছে বিক্রি করেছেন। ডাম্পার গাড়ি চলাচলের কারণে ইট সোলিং রাস্তার ক্ষতি হওয়ার কথা স্বীকার করেই বলেন, মাটি কাটা শেষে তিনি গাঁটের টাকা দিয়ে রাস্তা মেরামত করে দেবেন।
ইসলামিয়া ব্রিকস এর ম্যানেজার আনছার আলী ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজীর জমি থেকে মাটি কেনার কথা স্বীকার করে বলেন, তাহলে কি ভাটায় মাটি নেওয়া যাবে না?
ডাম্পার গাড়ির মালিক আবু জাফর বলেন, আব্দুস সবুর নয, তিনিসহ কয়েকজন নূর মোহাম্মদ গাজীর জমির মাটি কিনে ভাটায় দিচ্ছেন। খুলনা থেকে ফিরে বিস্তারিত সাক্ষাতে জানাবেন।
সখীপুর কেবিএ সরকারি কলেজের অধ্যক্ষ অলোক কুমার মুখার্জী বলেন, প্রথমে বাধা দেওয়ায় কাজ বন্ধ ছিল। পরে তারা কিছু মাটি মাঠে দেওয়ার শর্তে কয়েকদিন মাঠ ব্যবহারের অনুমতি দেন। আগামি ২০ অক্টোবর থেকে থেকে মাঠে খেলা শুরু হবে। তাই কয়েক দিনের মধ্যে তাদেরকে মাঠে মাটি ফেলে ড্রেসিং করে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি রবিবার কলেজে আবারো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৌমেন মিত্র জানান, কৃষি জমির উপরিস্তর থেকে মাটি কেটে ইটভাটায় বা অন্যত্র বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, সখীপুর কেবিএ সরকারি কলেজের অধ্যক্ষ মাঠের জন্য কিছু মাটি ভরাট করছেন। তবে যেহেতু সরকারি ইট সোলিং রাস্তা ভেঙে যাচ্ছে ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে সেকারণে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
(আরকে/এসপি/নভেম্বর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
১২ নভেম্বর ২০২৬
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








