সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : “সুবর্ণচর আমার প্রাণের জনপদ। এই জনপদের প্রতিটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করে। আবেগের বশে বা সন্তানের আবদার মেটাতে গিয়ে দয়া করে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন সন্তানদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেবেন না। আপনার একটুখানি অসচেতনতা যেন সারাজীবনের কান্নার কারণ না হয়।”
নিজ জন্মভূমি নোয়াখালীর সুবর্ণচরের পিচঢালা সড়কে একের পর এক তাজা প্রাণ ঝরে যাওয়ায় এভাবেই বুকভরা আর্তনাদ আর অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন সুবর্ণচরের সন্তান ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বেপরোয়া গতি, নিয়ম না মানা এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর কারণে সুবর্ণচরে আশঙ্কাজনক হারে বেড়ে চলা দুর্ঘটনা ও অকালমৃত্যু রোধে তিনি অভিভাবকসহ সর্বস্তরের মানুষের প্রতি এই আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সুবর্ণচরের সড়কে রক্ত ঝরল তিন প্রাণের। ৩ জনই মৃত্যুবরণ করেছে৷
আজ বিকেলে উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজ সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই নিভে গেছে ৩ তাজা প্রাণ।
এর আগে একই ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট সংলগ্ন ব্রিজের পাশে আরেকটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক।
কয়েক মাস আগে চরবাটা ইউনিয়নের খাসেরহাট সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে প্রাণ হারান এক প্রবাসী ফেরত যুবক। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় তাঁর এমন মৃত্যুতে পথে বসেছে পুরো পরিবার। শুধু তাই নয়, এমন দূর্ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে৷
নাছির উদ্দীন তাঁর আহ্বানে আরও বলেন, “একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, একটি পুরো পরিবারকে সারাজীবনের জন্য পঙ্গু করে দেয়। আমাদের তরুণদের বুঝতে হবে, গতির রোমাঞ্চের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।”
নাছির উদ্দীনের মতে, শুধু শোক প্রকাশ করে এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। তিনি উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, "সড়কে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গতিরোধক স্থাপন, প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি প্রতিটি পরিবার থেকে সচেতনতা তৈরি না হলে সুবর্ণচরের স্বজনহারাদের এই আহাজারি কখনোই থামবে না।
(এস/এসপি/নভেম্বর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
১২ নভেম্বর ২০২৬
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








