E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

২০২৬ নভেম্বর ১৩ ১৭:৪০:৫০
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে বালিয়াকান্দি উপ‌জেলার পদমদী স্মৃতিকেন্দ্রে বাংলা অ্যাকাডেমির আয়োজনে দোয়া মাহ‌ফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী,বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টা ৪০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা।প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, এই সমাজের মানুষকে জাগাতে এখন একটি সাংস্কৃতিক কেন্দ্র করা হবে। মীর মোশাররফ হোসেন বহুবছর আগে মারা গেছেন, এখানে তার বংশের কেউ নেই। তবে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড এখানে রয়ে গেছে। তাই তার স্মৃতি ও শিল্প সংস্কৃতি ধরে রাখতে আমাদের সরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য , ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তিনি ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে অন্যতম পথিকৃৎ। বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও আত্মজীবনীসহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

তার রচিত কালজয়ী গ্রন্থ ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কারবালার মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে রচিত এ গ্রন্থ তাকে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। সময়ের ব্যবধানে আজও বইটি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত।

(একে/এসপি/নভেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test