E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে

২০২৬ নভেম্বর ১৩ ১৭:৪৯:৩২
দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ আয়োজিত ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও সম্মাননা প্রদান উৎসব আজ শুক্রবার বিকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে প্রধান অতিথি হিসেবে এইচএসটিটিআইয়ের বরিশাল বিভাগের পরিচালক ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জাহাঙ্গীর আলম, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ভূঁইয়া, পরিষদের উপদেষ্টা, সুপ্রিমকোর্ট আইনজীবী ও বাংলা একাডেমির জীবন সদস্য কবি ও প্রাবন্ধিক বীরমুক্তযোদ্ধা মোঃ আব্দুল হক চাষী।

'প্রকৃতির টানে, সৌন্দর্যের বাণে,সাহিত্যের মনে, দক্ষিণ থেকে উত্তরপানে' স্লোগানে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ববঙ্গ সাহিত্য পরিষদের মৌলভীবাজারের কবি অসিত চন্দ্র দেব।

পঞ্চগড় জেলা থেকে অংশ গ্রহণ করেন শিক্ষকতা পেশায় জাতীয় পদকে ভূষিত অবসর প্রাপ্ত গুণি শিক্ষক মহীম উদ্দীন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবিক সচিব প্রফেসর দেলোয়ার হোসেন ও কবি মোঃ শহীদুল ইসলাম, যাত্রাশিল্পী মোঃ রফিকুল ইসলাম, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদলসহ জেলার গায়ক, গীতিকার, নাট্যকার ও বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন।

আলোচনা, মত ও বই বিনিময় নিয়ে গ্রন্থিত সাহিত্য সভার সঞ্চালনায় ছিলেন শিশু সংগঠন, নাট্যকার ও গবেষক রহিম আব্দুর রহিম। আলোচকরা সাহিত্য চর্চার প্রসার ঘটিয়ে বর্তমান অবক্ষয় রোধে সুধিজনদের এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে স্বরচিত কবিতা আবৃত্তি, গান গল্পের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(আরএআর/এসপি/নভেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test