১৫ নভেম্বর ভয়াল সিডরের দিন
সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
বাগেরহাট প্রতিনিধি : প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি বাগেরহাট উপকূলবাসীর। ২০০৭ সালের ১৫ নভেম্বর বিভীষিকাময় রাতে বাগেরহাটসহ খুলনা ও বরিশাল উপকূলীয় জনপদে তা-ব চালিয়েছিল দানবরূপী সুপার সাইক্লোন সিডর। ল-ভ- করে দিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। সেই রাতের ঝড়-জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে।
ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ধ্বংস করে দেয় উপকূলীয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদিপশু, অবকাঠামোসহ সবকিছু। সরকারি হিসাব অনুযায়ী উপকূলে প্রাণহানি হয়েছিল প্রায় তিন হাজার মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলা। শুধু এই এক উপজেলাতেই সরকারি হিসবে প্রাণ হরিয়েছিলেন ৯০৮জন মানুষ। তবে শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলা চরের শুঁটকি পল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা মিলিয়ে বেসরকারি হিসাবে বাগেরহাট জেলায় মৃত্যুর সংখ্যা প্রায় দুই হাজার। শুধু জনপদই নয় লন্ডভন্ড করে দেয় সুন্দরবনের বিশাল অংশ। মারা যায় রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ অসংখ্য বণ্যপ্রাণী। সুন্দরবনের দুবলার চরে তখন চলছিল শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে পাঁটি চরে তখন অবস্থান করছিলেন ১০ হাজারেরও বেশি জেলে। তাদের অনেকেই সন্ধান আজও মেলেনি। সেদিন রাতের সেই বিভীষিকা আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে।
ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পার হলেও শরণখোলায় এখনো চোখে পড়ে সিডরের দগদগে ক্ষতচিহ্ন। টেকসই বেড়িবাঁধ না থাকায় সেদিন নাজুক বাঁধ ভেঙে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে ধ্বংস্তুপে পরিনত হয়েছিল এই জনপদ। সিডরের ১৯ বছর পর প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ। এর মধ্যে বলেশ্বর নদের তীরে শরণখোলার বগী থেকে মোরেলগঞ্জের ফাসিয়াতলা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নির্মিত বাঁধের পরিমান ২০ কিলোমিটার। বাঁধ হস্তান্তরের তিন বছর যেতে না যেতেই এই এলাকার বাঁধটি ব্যাপকভাবে ভাঙনের মুখে পড়েছে। বলেশ্বর নদের তীর রক্ষাবাঁধের ২৫ কিলোমিটারের মধ্যে প্রায় ১৩ কিলোমিটার মূল বাঁধেই দেখা দিয়েছে ভয়ারবহ ভাঙন। এর ফলে সামন্য ঝড়ের আভাস পেলেই বলেশ্বর পারের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় সিডরের বিভীষিকা।
সিডরে স্বজন ও সহায়সম্বল হারানো বলেশ্বর পাড়ের বগী গ্রামের সোলায়মান খাঁন, সাউথখালী গ্রামের মালেকা বেগম, গাবতলা গ্রামর শাহ আলমসহ অনেকেই জানিয়েছেন, প্রতিবছর নভেম্বর মাস আসলেই সিডরের সেই কাল রাইতের কথা মনে পড়ে তাদের। সেইদিন যদি একটা উঁচু এবং টেকসই বেড়িবাঁধ থাকতো তাহলে তাদের এতো ক্ষতি হতো না, শতশত লোক মারা যেতনা। উঁচু বাঁধ হয়েছে ঠিকই, কিন্তু সেই বাঁধ টেকসই হয়নি। নদী শাসন না করে বাঁধ তৈরি করায় বলেশ্বরের ঢেউয়ে প্রতিনিয়ত তা ভেঙে বিলিন হয়ে যাচ্ছে। বাঁধের অবস্থা দেখে এখনো মনে সিডর আতঙ্ক তাড়া করে তাদের।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বলেশ্বর নদের তীরের অধিক ঝূঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে শরণখোলার বগী এলাকার প্রায় ৫০০ মিটারে (আধা কিলোমিটার) বালু ভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। আরো অনেক এলাকা মারত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থায়ীভাবে বাঁধের ভাঙন ঠেকাতে প্রায় ৫০০ কোটি টাকার প্রয়োজন। বর্তমানে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হচ্ছে।
(এস/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- ঢাকায় দুই দিনব্যাপী বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা
- ‘অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’
- ‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’
- সোনার দাম আরও কমলো
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়
- ‘শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন’
- বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা
- রোনালদোকে সম্মান জানাতে পর্তুগালের অভিনব আয়োজন
- শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়’
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
- ‘সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে চাই’
- ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- রানীনগরে কমলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- মাফিয়া চক্রের হাত থেকে নীলফামারী প্রেসক্লাব বাঁচাও
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
-1.gif)








