E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৬ নভেম্বর ১৪ ১৭:৫৮:১২
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : প্রতি বছরের মতো এবারও নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রফিকুন-নবী ফাউন্ডেশন ও মাস্টার দিল মোহাম্মদ ফাউন্ডেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় আড়াই ঘন্টা ব্যাপী এ পরীক্ষার আয়োজন করা হয়।

বৃত্তি পরীক্ষায় মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নের ২৩ টি স্কুল ও মাদ্রাসার ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম এবং ৯ম শ্রেণির মোট ৫২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রফিকুন-নবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পিবিআই-এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এএনএম এনাম হোসেন মঞ্জুর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম আজাদ, রফিকুন-নবী ফাউন্ডেশনের সদস্য সচিব মো. ইকরাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আবু জাফর মো. ওমর ফারুকের জানান, রফিকুন-নবী ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দীর্ঘ ১৯ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনা সম্পন্ন নয় বরং পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার তত্ত্বাবধানের ক্ষেত্রে অভিভাবকদেরও আরো সচেতন হতে হবে।

শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি উৎসাহী করে তোলে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

(এস/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test