শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বেসরকারি সংস্থা প্রেরণার আড়ালে অর্থ আত্মসাৎসহ সরকার রিরোধী বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ উঠেছে নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে। বিদেশী সংস্থার অর্থায়নে পরিবেশে সুরোক্ষা ও সুপেয় পানির প্রকল্পের নামে অর্থ লোপাটের অভিযোগের পাশাপাশি কার্যক্রম নিশিদ্ধ আওয়ামীলীগের সাথে যোগাযোগ ও ভারতে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি রাস্ট্রদ্রোহ মামলা হয়েছে। গত ২৯ অক্টোবর শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শম্পা গোস্বামীকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় সরকার উৎখাতের ষড়যন্ত্র, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। গত ২৭ অক্টোবর সম্পা গোস্বামী হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। তবে তাকে আট সপ্তহের আগেই সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে হবে।
মামলার বাদী শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) রাশিদুজ্জামান বলেন, শম্পা গোস্বামীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এনজিওর মাধ্যমে অর্থ সরবরাহের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সম্পা গোস্বামী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সদরের আনন্দ মোহন চট্টোপাধ্যায়ের স্ত্রী। বেসরকারী সংস্থার প্রেরনার পরিচালকের পাশাপাশি তিনি কালিগজ্ঞ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত অবস্থায় সাময়িক বরখাস্ত হন। বাংলাদেশের পাশাপাশি তিনি ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের মহকুমা শহরের ফাল্গনী সিনেমা হলের সামনে মীর্জাপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
অনুসন্ধানে জানা যায়, ২০০৬ সালে সাতক্ষীরা শহরে এক প্রভাবশালী সাংবাদিক নেতার হাত ধরে প্রেরণা এনজিও যাত্রা শুরু হয় ।বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের আমতলা এলাকার পাশাপাশি শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় কার্যক্রম পরিচালানা করে আসছেন। বাংলাদেশের পাশাপশি ভারতীয় নাগরিক হওয়ার সুবাদে ২৪ আগষ্টের পরে ভারতের বসিরহাট মহকুমা শহরের বাড়িতে তিনি নিয়মিত যাতায়ত করতেন যেটি তার পাসপোর্ট ও ভিসায় সত্যতা মিলবে। গত ২১ আগস্ট তিনি নেপালের একটি জলবায়ু সম্মেলনে যোগদান করতে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে তার পাসপোর্ট জব্দ করে বিমান বন্দর ইনিগ্রেশান কর্তৃপক্ষ।
শ্যামনগর উপজেলার কৈখালীর বাসিন্দা আলফাত হোসেন, রমজান নগরের বাসিন্দা হারুন অর রশিদ সহ নাম না জানানোর শর্তে একই উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের এক সাংবাদিক নেতা বলেন, উপকূলে জলবায়ু পরিবর্তন ও নারীদের স্বাস্থ্য সুরক্ষাসহ প্রায় অর্ধশত এনজিও কাজ করে যাচ্ছে বহু বছর ধরে। তবে মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। তারা বলেন, বছর দুই আগে বেসরকারি সংস্থা প্রেরণার নিরাপদ পানি সরবরাহের চুয়ান্ন লাখ টাকার একটি প্রকল্প ছিল। এর মধ্যে পুকুর খননের জন্য মোট বরাদ্দ ছিল প্রায় ১০ লাখ টাকা। পাশপাশি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের একটি প্রকল্প ছিল এক লাখ ৪০ হাজার টাকার। কিন্তু ওই প্রকল্পে নামমাত্র খরচ দেখিয়ে রবিউল ইসলামে নামের একজনের সঙ্গে চুক্তি করে প্রকল্পের এক তৃতীয় অংশ টাকা হাতিয়ে নিয়েছেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। এছাড়া সুন্দরবন কোয়ালিশন নামের প্রকল্পে ছয়টি ঘর করার কথা ছিল। প্রতিটি ঘরের জন্য ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ছিল। কিন্তু সেই অর্থে তিনি নিজস্ব মালিকানার জায়গায় গল্পতরী নামে ঘর নির্মাণ করেছেন। এছাড়া এনজিওর টাকায় তিনি ভারতের টাকা পাচার করে কিনেছেন জমি ও বাড়ি। বর্তমানে এলাকার মানুষকে উৎস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তার নিয়ন্ত্রণ এনজিওর কর্মীরা।
প্রভাব বিস্তার করে মহিলা অধিদপ্তরের যোগসাজশে বছর দুই আগে গুটিয়ে যাওয়া প্রেরণা এনজিও কালিগঞ্জ ঠিকানায় কয়েকবার হাতিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে নারী উদ্যোক্তা সংগঠনের টাকা।
জেলা নাগরিক নেতা আমিনুর রহমান বলেন, শম্পা গোস্বামীর তার এনজিওর মাধ্যমে ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থযোগান দিচ্ছে। গেল ৫ আগষ্ট পরবতীতে দেশে তার এনজিও মাধ্যমে সরকারেরবিরোধী কর্মকান্ডে লিপ্ত। সে দ্বৈত নাগরিক হয়েও কিভাবে এনজিওর মালিক হয়।
তিনি আরো বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় প্রেরণা এনজিও পরিচালক শম্পা গোস্বামীর নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। সে আওয়ামী লীগের পুনঃবাসন জন্য তার এনজিও মাধ্যমে অর্থ যোগান দিয়ে সরকার পতনের নীল নকশা করছে। গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে ভারতীয় নাগরিক। ভারতীয় ভোটার তালিকায় তার নাম রয়েছে। আমরা চাই তার উচ্চ আদালতের আগাম জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার করা হোক। একই সাথে তার এনজিও ব্যুরো লাইসেন্স বাতিল করা হোক।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী সাংবাদিকদের বলেন, তার এনজিও ২০০৬ সালে শুরু হলেও মূল কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। বর্তমানে মুন্সীগঞ্জ নামের একটি এলাকায় গল্পতরী নামের একটি ঘর নির্মাণ করে তিনি জলবায়ু থেকে শুরু করে নারীদের উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসনের জন্য পানির প্লান্ট নির্মাণ করেছেন। বর্তমানে জলবায়ু সুরক্ষায় শ্যামনগর উপজেলার পাশাপাশি খুলনার পাইকগাছা ও দকোপ উপজেলায় ২ কোটি টাকার কাজ চলামান রয়েছে।
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভারতের যে আঁধার কার্ড ও প্যানকার্ডের ছবি ছড়ানো হয়েছে সেগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা (এ আই) দিয়ে বানানো।
তবে তিনি বলেন, তার জন্ম ভারতে হলেও শৈশব থেকে তিনি বাংলাদেশে বড় হয়েছেন। এনজিওর পাশাপশি তিনি কালীগঞ্জ উপজেলায় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করছেন। ওই দেশে (ভারতে) তার কোনো জমি এবং বাড়ি নেই।
প্রকল্পের নামে অর্থ আত্মসাৎতের বিষয়ে তিনি বলেন, এনজিও প্রকল্পের শুরুতে কয়েকটি ধাপে তদন্ত হয়। সেখানে টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। একই তাকে ষড়যন্ত্রমূলক ভাবে রাস্ট্রদ্রেহ মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবী করেন।
জেলা মহিলা সংস্থার অতিরিক্ত দায়িত্ব উপ -পরিচালক নাজমুন নাহার সাংবাদিকদের বলেন, শম্পা গোস্বামীর পরিচালিত এনজিও প্রেরণা বিষয়ে তদন্ত চলছে। ঢাকা থেকে আমার কাছে গত ১০ বছরের অনুদানের তালিকা চেয়েছে প্রেরণা এনজিওর। আমি তদন্ত করছি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, সম্পা গোস্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে শুনেছি। তার বিরুদ্ধে সুনিদ্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
(আরকে/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মাফিয়া চক্রের হাত থেকে নীলফামারী প্রেসক্লাব বাঁচাও
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- মুকুটি আর কুকুটি
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
১৪ নভেম্বর ২০২৬
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
-1.gif)








