E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৬ নভেম্বর ১৪ ১৮:৫৪:০৫
লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. মাসুদ  খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। আধুনিক, বিজ্ঞানমনস্ক ও বৈষম্যহীন দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।তিনি শিক্ষার্থীদের নৈতিকতা বজায় রেখে দেশপ্রেমের সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এমকে/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test